কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্যোগের মুখে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ওড়িশা উপকূলে আছড়ে পড়ার আগেই শক্তি অনেকটা কমেছে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর। তবে তাতে স্বস্তির কোনও অবকাশ নেই। আগামী কয়েক ঘণ্টা কলকাতার আবহাওয়া নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মহানগরের জন্য জারি করা হয়েছে ১২ ঘণ্টার বিশেষ অ্যাডভাইসরি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১২ ঘণ্টা কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। মাঝেমধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। একটানা না হলেও দফায় দফায় বৃষ্টির জেরে শহরের বিভিন্ন নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা। কোথাও জল জমলে যান চলাচল ব্যাহত হতে পারে। বিশেষ করে ব্যস্ত রাস্তাগুলিতে যানবাহন চলাচলের গতি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘণ্টায় কলকাতায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

শুধু কলকাতা নয়, ঘূর্ণিঝড়ের প্রভাব বজায় থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। ওড়িশা উপকূলে ল্যান্ডফলের পরেও পশ্চিমবঙ্গের আবহাওয়ায় তার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে ওই এলাকাগুলির বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়ের শক্তি ক্রমশ কমছে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে দুর্যোগের তীব্রতাও কমতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও আপাতত বৃষ্টির পরিস্থিতি থেকে দ্রুত রেহাই মিলছে না বলেই ইঙ্গিত আবহাওয়াবিদদের।

পাসপোর্ট-পরিচয়পত্রের জন্য ফের ঢাকাকে চিঠি হাসিনার, আইনজীবীর মাধ্যমে দিলেন জরুরি বার্তা

দুর্যোগের আশঙ্কায় আপাতত বিসর্জন হচ্ছে না কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী ‘চাষাপাড়ার বুড়িমা’র

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অশান্তি, ট্রেনে বাসে আগুন!

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!