‘IFFI’-এর মঞ্চে গোটা দেশের মোট ৭৫ জন সৃজনশীল ব্যক্তিত্বকে বাছাই

৭৫ টি সৃজনশীল মনের উদ্যোগের পিছনে এই চিন্তা। আমরা গত বছর আইএন্ডবি মন্ত্রী অনুরাগ জির সঙ্গে আলোচনা করেছি। জুরি সদস্যদের আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে চলেছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) ২০২২। চলতি বছর এই শোয়ের ৫৩ তম সংস্করণ হতে চলেছে। ২০১৪ থেকেই এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে গোয়ায়।

এই শোয়ের ৭৫ জন সৃজনশীল দৃষ্টিভঙ্গি সম্পর্কে সম্প্রতি মাননীয় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “৭৫ টি সৃজনশীল অভিব্যক্তি সমৃদ্ধ প্রকল্প আগামীকালের জন্য একটি অনন্য প্লাটফর্ম হিসেবে কল্পনা করা হয়েছে, যেখানে দূর-দূরান্ত থেকে শিল্পী এবং সৃজনশীল মানুষরা গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্রে এসে প্রশিক্ষণ নিতে পারবে।

যার মধ্যে অলরেডি সারা ভারত থেকে প্রায় ১০০০ জন এন্ট্রি পেয়েছেন। যাঁদের মধ্যে রয়েছেন আসামের লখিমপুর এবং সোনিতপুর, উড়িষ্যার খোর্দা, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা এবং প্রকাশম, তামিলনাড়ুর থেনি এবং মহারাষ্ট্রের ভান্ডারা থেকে আসা মানুষ। যার মধ্যে থেকে ৭৫ জনকে সৃজনশীল মন হিসেবে বেছে নেওয়া হয়েছে। আমি সবাইকে অভিনন্দন জানাই এবং IFFI-এ তাঁদের সবার সঙ্গে দেখা করার জন্য আমি উন্মুখ!” এই ৭৫ জন বিজয়ীরা আবাসন, স্থানীয় পরিবহণ এবং IFFI-এ প্রবেশের সুযোগ সম্পূর্ণ বিনামূল্যে পাবে। ১০ জনের গ্র্যান্ড জুরি এই সৃজনশীল দৃষ্টিভঙ্গি প্রসূত মানুষকে বেছে নিয়েছেন। যাঁদের বয়স ১৮-৩৫ বছরের মধ্যে। অস্কার বিজয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি বলেছেন, “এই প্রোগ্রামটি তরুণদের মনকে বিশ্বের প্রান্তের উন্মুক্ত করবে এবং সিনেমার মাধ্যমে তাঁদের উচ্চাকাঙ্ক্ষাগুলি অনুসরণ করবে।”

গীতিকার প্রসূন যোশী, গ্র্যান্ড জুরির একটি অংশ, তাঁর মতে, “আমি সর্বদা বিশ্বাস করেছি যে ভারতের বৈচিত্র্যই এর মহান শক্তি এবং আমরা সত্যিই এটির প্রতি সুবিচার করব। কারণ আমরা ভারতের প্রতিটি অঞ্চলের গল্প শুনব। ৭৫ টি সৃজনশীল মনের উদ্যোগের পিছনে এই চিন্তা। আমরা গত বছর আইএন্ডবি মন্ত্রী অনুরাগ জির সঙ্গে আলোচনা করেছি। জুরি সদস্যদের আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।“

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক