বিশ্বকাপ শুরুর আগেই ফ্রান্স শিবিরে ধাক্কা, চোটের কারণে সরে দাঁড়ালেন কিমপেম্বে

কেমপেম্বের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মোনাকো তারকা অ্যাক্সেল দিশাশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ ফরাসি শিবিরে। চোটের কারণে বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়ালেন পিএসজি তারকা প্রেনেল কিমপেম্বে। বিশ্বকাপ খেলতে না পারার দুঃখ জীবনে ভুলতে পারবেন না বলে জানিয়েছেন ২৭ বছর বয়সী ফুটবল তারকা। ইতিমধ্যেই কেমপেম্বের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মোনাকো তারকা অ্যাক্সেল দিশাশি। ফরাসি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, ‘বিশ্বকাপ প্রতিযোগিতা শুরুর আগে কেমপেম্বের পক্ষে চোট সারিয়ে সুস্থ হওয়া অসম্ভব। তাই তাঁকে বাদ দেওয়া হয়েছে।’

আগামী ২২ নভেম্বর বিশ্বকাপ অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ান ফ্রান্স। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে দিশিয়ের দেঁশের দল। গ্রুপে ফ্রান্সের অন্য দুই প্রতিদ্বন্দ্বী হল ডেনমার্ক ও তিউনিশিয়া। তুলনামূলক সহজ গ্রুপে পড়ায় গতবারের চ্যাম্পিয়ানদের পরবর্তী রাউন্ডে যাওয়া অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে দলের বেশ কয়েকজন ফুটবলারের চোট-আঘাত চিন্তায় ফেলেছে ফরাসি কোচকে।

ফ্রান্সের হয়ে এখনও পর্যন্ত ২৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পিএসজির তারকা ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে। ২০১৮ সালে রাশিয়ায় ফ্রান্সের যে দল বিশ্বকাপ জিতেছিল, সেই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। চোট থাকা সত্বেও তাঁকে দলে রেখেছিলেন ফরাসি কোচ দেঁশ। কিন্তু এদিন নিজেই দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ২৭ বছর বয়সী ফুটবলার। চোট না লুকিয়ে দেশের স্বার্থের কথা ভেবে দল থেকে সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছেন কেমপেম্ব, তার প্রশংসা করেছে ফরাসি ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে ফরাসি ফুটবল সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘এদিন সকালে কেমপেম্বের সঙ্গে চোট নিয়ে আলোচনা করেছিলেন দলের চিকি‍ৎসক। আর তার পরেই নিজেকে সরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পিএসজি তারকা। তাঁর এই সিদ্ধান্তকে কুর্নিশ জানানো হচ্ছে।’

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?