জগদ্দলে নাকা চেকিং এ ধরা পড়লো দুই সশস্ত্র দুষ্কৃতী

Share:

নিজস্বপ্রতিনিধি,জগদ্দল:উত্তর২৪পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত জগদ্দল আটচালা বাগান রোডে নাকা চেকিং(Naka Checking) চলাকালীন পুলিশ এর হাতে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র এবং তিনটি কার্তুজ।
সোমবার রাতে তল্লাশি চলাকালীন একটি লাল স্কুটিতে চেপে ঋত্বিক রবি দাস এবং প্রেম মাহাতো নামে দুজন যুবক যাওয়ার সময় তাদের গতি রোধ করে পুলিশ।

এরপর নাকা চেকিং করার সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র এবং তিনটি কার্তুজ। জগদ্দল থানার(Jagatdal Police Station) পুলিশের হাতে রাতের অন্ধকারে বেআইনি অস্ত্র পাচার করতে গিয়ে ধরা পড়ে ওই দুই যুবক। পুলিশ সূত্রে জানা যায় তারা এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ পাচার করতে যাচ্ছিল।
এই দুজনের বিরুদ্ধে 25/27 আর্মস অ্যাক্ট এবং 120 B ধারায় মামলা রুজু করে ধৃতদের ব্যারাকপুর আদালতে পাঠানো হয়।এই মুহূর্তে জগদ্দল থানার পুলিশ তদন্ত শুরু করেছে এই আগ্নেয়াস্ত্র তারা কার কাছ থেকে এনেছিল এবং কাকে পৌঁছাতে যাচ্ছিল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলের(Mobile) সূত্র ধরে পুলিশ এই চক্রে আর কারা যুক্ত আছে তাদের সন্ধান পেতে চাইছে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি মুখ্যমন্ত্রী(CM) নাকা চেকিংয়ে গুরুত্ব দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভিআইপি গাড়িতেও অস্ত্রপাচার বা অসামাজিক কাজ হতে পারে, পুলিশ যেন নজর দেয় । সবজি বোঝাই গাড়িতেও তিনি পুলিশকে নজরদারি চালানোর নির্দেশ দেন ।রাজ্যের বিভিন্ন প্রান্তে রাতে পঞ্চায়েত নির্বাচনের(Panchayet Election) আগে দুষ্কৃতীদের আনাগোনা রুখতে পুলিশ তাই জোরদার নাকা চেকিং শুরু করেছে। জগদ্দলে সোমবার রাতে সেই নাকা চেকিং- এ দুই দুষ্কৃতীকে ধরে সাফল্য এলো ব্যারাকপুর কমিশনারেটে।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!