স্কোয়াড থেকে বাদ পড়ায় চূড়ান্ত হতাশ ব়্যামোস

ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফিটনেস টেস্টে একশোতে একশো পেয়েছিলেন সের্গিও ব়্যামোস। তারপরেও স্কোয়াডে তাঁর জায়গা হয়নি। চূড়ান্ত হতাশ স্পেনের  ডিফেন্ডার। এদিন নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ব়্যামোস সেই হতাশ হওয়ার কথা খোলাখুলি জানিয়ে দিয়েছেন। ব়্যামোস জানিয়েছেন, গত মরসুমে প্যারিস সেন্ট জার্মানির বিরুদ্ধে একটি ম্যাচে পায়ে চোট পেয়েছিলাম। চোটের জন্য চিকিৎসাও চলছিল। বেশ কিছুদিন মাঠের সঙ্গে আমার কোনও সম্পর্ক ছিল না। চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছিলাম। সামনেই বিশ্বকাপ। আশা ছিল, স্কোয়াডে জায়গা হবে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারব। আমার সেই আশা পূরণ হল না। এত খারাপ লাগছে যে বলে বোঝাতে পারব না। কেন আমায় বাদ দেওয়া হল, সেটা আমার কাছে রহস্য। হয়তো এই রহস্য কোনওদিন দূর হবে না।

ব়্যামোস আরও জানিয়েছেন, এই সিদ্ধান্ত তাঁর পক্ষে মেনে নেওয়া কঠিন। তবুও মেনে নিতে হবে। অন্যান্য দিনের মতো আগামীদিনেও সূর্য উঠবে এবং সূর্য অস্ত যাবে।দিন বদল হলেও নিজের মানসিকতার কোনও পরিবর্তন হবে না। ফুটবলের প্রতি যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসায় কোনও খামতি থাকবে না। স্কোয়াডে থাকাকালীন ফুটবলের প্রতি যে দায়বদ্ধতা ছিল, আগামীদিনে সেই দায়বদ্ধতায় কোনও খামতি থাকবে না।

ব়্যামোস ছাডা়ও স্পেন আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি মিডফিল্ডার থিয়াগো, ডিফেন্ডার মার্কোসয বাদ দেওয়া হয়েছে গোলকিপার ডেভিডকে।

আগামী বৃহস্পতিবার স্পেন মুখোমুখি হবে জর্ডনের। তবে এটা সম্পূর্ণ প্রীতিম্যাচ। 

আরও পড়ুন বিশ্বকাপ ফুটবলের টিকিট কালোবাজারি করতে গিয়ে পুলিশের জালে তিন

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?