Loading live market data...
Loading active stocks...
Connecting...

কাছের মানুষকে হারিয়ে শোকাচ্ছন্ন অমিতাভ

ওরা কিছুদিনের জন্য আমাদের জীবনে আসে। আর আমরা পুরো জীবন পুরোটা ওদের জন্যই হয়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। পরিবারে নেমেছে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অমিতাভ বচ্চন। জীবনের নানারকম মুহূর্ত, পেশাদারি জীবন সবটাই প্রতিনিয়ত শেয়ার করে চলেছেন অভিনেতা নিজের টুইটার এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। বয়সের নিরিখে ৮০ হয়েছে তাঁর কিছুদিন আগেই। গোটা দেশ জুড়ে পালন করা হয়েছে বিগ বির জন্মদিন। এই বয়সেও তাঁর এতটা এনার্জি দেখা তরুণ প্রজন্ম রীতিমতো ভিরমি খায়।

অভিনয়ের রাজা বলা চলে তাঁকে। সত্তর দশক থেকে এখনও পর্যন্ত বলিউডে রাজ করে চলেছেন অভিনেতা। তবে সম্প্রতি তিনি শোকে কাতর, কাছের মানুষকে হারিয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় প্রাণের সাথীর সঙ্গে ছবি শেয়ার করে নিজেই এই দুঃসংবাদের খবর জানিয়েছেন ভক্তদের। কে মারা গিয়েছেন? আসলে সদ্য নিজের খুব প্রিয় পোষ্যকে হারিয়েছেন অমিতাভ, তাই শোকে মন ভার তাঁর।

বুধবার সকালে প্রয়াত পোষ্য ল্যাব্রাডরকে কোলে নিয়ে একটি পুরনো ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করে অমিতাভ হৃদয়বিদারক হয়ে লিখেছেন, “আমাদের ছোট্ট বন্ধুদের মধ্যে একজন, কাজের মুহূর্ত…তারা বড় হয় আর তারপর একদিন ছেড়ে চলে যায়। সত্যই কষ্টকর মুহূর্ত আমার জন্যে।” আসলে কাজের ব্যস্ততার পর বাড়িতে ফিরে এই পোষ্যরাই অমিতাভকে খুশি, আনন্দে ভরিয়ে রাখত। তাই প্রিয় পোষ্যকে হারিয়ে ভেঙে শোকাচ্ছন্ন অমিতাভ। ইনস্টা হ্যান্ডলে পোষ্যকে সন্তানতুল্য বলেও জাহির করেছেন শেহনশাহ। অমিতাভের এক ভক্ত তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “ওরা কিছুদিনের জন্য আমাদের জীবনে আসে। আর আমরা পুরো জীবন পুরোটা ওদের জন্যই হয়ে যায়। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ডে যদি ওদের আয়ু আরও কিছুটা বাড়ত।” উল্লেখ্য, ২০১৩ -তে অমিতাভ তাঁর প্রথম পোষ্য Shanouk-কে হারিয়েছিলেন। প্রাণের চেয়ে প্রিয় ছিল তাঁর সেই পোষ্য। সেই সময়ও সোশাল মিডিয়ায় সন্তানসম পোষ্যকে হারানোর কষ্ট সকলের সঙ্গে শেয়ার করেছিলেন অভিনেতা। এবারেও ঠিক একইভাবে পোষ্যের জন্যে আবেগপ্রবণ হয়ে পড়লেন নায়ক।

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার