ছাঁটাই এবার অ্যামাজনে, চাকরি হারাবেন ১০ হাজার কর্মী

১০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  টুইটারের পর এবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল অ্যামাজন। সংস্থার হার্ডওয়্যার প্রধান ডেভ লিম্প প্রত্যেক কর্মীর ই-মেলে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে জানিয়েছে, অত্যন্ত কঠিন সিদ্ধান্ত তাকে নিতে হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা আর তার কাছে ছিল না। ই-মেলে ডেভ লিম্প জানিয়েছেন – অত্যন্ত যন্ত্রণার সঙ্গে জানাতে হচ্ছে, সংস্থার বেশ কয়েকজন প্রতিভাসম্পন্ন কর্মীকে আমাদের হারাতে হচ্ছে। এটা ছাড়া আমার কাছে অন্য কোনও রাস্তা ছিল না।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, অ্যামাজন কম করেও ১০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। শতাংশের হিসেবে মোট কর্মীর তিন শতাংশকে অ্যামাজন চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার মুখপাত্র কেলি ন্যান্তেল জানিয়ছেন, কোন কোন বিভাগের কর্মীদের ছাঁটাই করা হবে, সে ব্যাপারে বৈঠক হয়েছিল। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ছাঁটাই করা হবে সেই সব কর্মীদের, যাদের চাকরি থেকে বরখাস্ত করলেই সংস্থার পরিষেবা প্রভাবিত হবে না। তাঁর বিবৃতি উদ্ধৃত করে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গ্রাহক পরিষেবা নিয়ে সম্প্রতি একটি বৈঠক হয়েছে। বৈঠকের আলোচনা হয় কর্মী সংখ্যা হ্রাস নিয়ে। সুনির্দিষ্টভাবে সেই সব দফতরের কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয় যাদের বাদ দিলেও পরিষেবায় ব্যাঘাত ঘটবে না। সিদ্ধান্ত কঠিন হলেও এই রাস্তায় হাঁটা ছাড়া অ্যামাজনের সামনে আর দ্বিতীয় কোনও রাস্তা খোলা ছিল না। ছাঁটাইয়ের ফলে যারা ক্ষতিগ্রস্ত হবে, অ্যামাজন তাদের পাশে থাকার চেষ্টা করবে। 

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা