মেঘালয়ে নয়া কার্যালয়ের উদ্বোধন অভিষেকের

মেঘালয়ের গারো হিলসে ফের নতুন কার্যালয় খুলল তৃণমূল । বৃহস্পতিবার নয়া কার্যালয়ের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

Share:

নিজস্ব প্রতিনিধি : অনেক দিন ধরেই রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্যে সংগঠন বিস্তারে মন দিয়েছে তৃণমূল। ত্রিপুরা, গোয়া ছাড়াও তাদের নজর মেঘালয়ে। সেই মেঘালয়ের গারো হিলসে ফের নতুন কার্যালয় খুলল তৃণমূল । বৃহস্পতিবার নয়া কার্যালয়ের উদ্বোধন করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ও মেঘালয়ের শীর্ষ নেতৃত্ব। উদ্বোধনের পর কার্যালয়টি ঘুরে দেখে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

২০২১ সাল থেকেই উত্তর-পূর্বের এই রাজ্যে সংগঠন বিস্তারে সক্রিয় হয়েছে তৃণমূল। গত বছরই কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ অনেকেই। সেই সমীকরণে এই মুহূর্তে বিরোধী দলের তকমা হাতছাড়া হয়েছে কংগ্রেসের। তৃণমূল এখন সেই জায়গা নিয়েছে। ৬০ আসনের বিধানসভায় তৃণমূল ক্ষমতা দখলে মরিয়া। আগামী বছর, ২০২৩ সালে মেঘালয়ে বিধানসভা নির্বাচন । এই মুহূর্তে সেখানে বিজেপির জোট সরকার। সেই জোট ভাঙার প্রস্তুতি নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বৃহস্পতিবার কর্মসূচি শেষে অভিষেক টুইট করে জানিয়েছেন, ‘মেঘালয়ে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য একধাপ এগিয়ে গেলাম। গারো হিলস হেড কোয়ার্টারে নতুন আরেকটি দফতর উদ্বোধন করলাম। সাংগঠনিক স্তরে আলোচনা হল। মেঘালয়ের রাজনৈতিক জমিতে আমরা লডা়ই চালিয়ে যাব’।

জানা গিয়েছে, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে।  দলীয় সভা, বৈঠক করে সাংবাদিক সম্মেলন করতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপর ফিরবেন কলকাতায়। 

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

বিজেপি জেতার আনন্দে মেতেছে কলকাতা, নাইটক্লাবে বাজছে মমতার ‘হাম্বা হাম্বা’ গান

‘জন নয়গান’-এর সেন্সর জট কাটাতে আসরে বিজয়, প্রযোজককে কান থেকে দেশে ফেরার নির্দেশ

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

চুপিসাড়ে আশীর্বাদ সারলেন ‘লক্ষ্মীঝাঁপি’র সৌরভ-শুভস্মিতা, বিয়ে কবে?

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়

মোদির আর্জিতে সাড়া, দিল্লিতে চালু সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম

আমদানি শুল্ক বৃদ্ধির জেরে সোনার দাম বাড়লেও একধাক্কায় ৫,৭০০ টাকা সস্তা হল রুপো

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

উচ্চমাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, মেধাতালিকায় ১৭ জন

জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে

অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির