বিনপুরের চপের দোকানের বুদ্ধদেব এখন সেলিব্রেটি

Share:

নিজস্ব প্রতিনিধি ,ঝাড়গ্রাম: বিখ্যাত হয়ে গেলেন ঝাড়গ্রামের বিনপুরের মাগুরার বুদ্ধদেব ৷ চপের দোকানের মালিকের সঙ্গে সেলফি তোলার হিড়িক এখন বিনপুরের(Binpur) মাগুরায়। গত মঙ্গলবারই বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম আসার পথে মাগুরায় বুদ্ধদেব মোহান্তর চপের দোকানে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। সেখানে মুখ্যমন্ত্রী ওই চপের দোকান থেকে সাংবাদিক থেকে পুলিশসহ উপস্থিত সকলের হাতে তুলে দিয়েছিলেন চপ শুধু তাই নয় যাওয়ার আগে যতগুলি চপ বিক্রি হলো তার পয়সা বুদ্ধদেব পেয়েছে কিনা সেই খোঁজখবরও নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে এই ঘটনার পর শনিবার সকাল থেকে ওই চপের দোকানে বিক্রী বেড়ে গেল।সকাল ১০ টার মধ্যে তার সব চপ বিক্রী হয়েগেছে।বাসে বা রাস্তা দিয়ে যারাই যাচ্ছেন তাদের মুখে আলোচনা একটাই বুদ্ধদেবের বিখ্যাত চপের দোকানের।

মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গেই চপ তৈরি করেন। বাচ্চাদের লজেন্স খাওয়ান। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। আর তার জেরেই গোটা এলাকায় শুধু নয়, আশপাশের এলাকার মানুষও ছুটে আসছেন বুদ্ধদেবের চপের দোকানে।মুখ্যমন্ত্রীর স্বয়ং এভাবে দোকানে চলে আসা কার্যত অবাক করেছে তাঁকে। এদিন সকাল থেকেই তাই চপ-চায়ের বিক্রি বেড়েছে মাগুরার(Magura) বুদ্ধর দোকানে। বুদ্ধদেব মোহান্ত জানান, ‘‘আগে প্রতিদিন ২০০টি করে চপ বিক্রি হত। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সেই চপ বিক্রির সংখ্যা বেড়ে গেছে ৷ বহু মানুষ এসে আমার সাথে কথা বলছেন। মুখ্যমন্ত্রী কী কী বললেন তার কাছে তা শুনতে চাইছে।’’ ফলে এই কথা-বার্তায় খানিকটা লজ্জিত হয়ে পড়েছেন তিনি ৷ তবে বুদ্ধদেব জানান, ‘‘অনেক বড় বড় নেতা, অফিসার এই রাস্তা দিয়ে যাতায়াত করেন৷ কিন্ত এভাবে আমার দোকানে স্বয়ং মুখ্যমন্ত্রী চলে আসবেন এমনটা ভাবতে পারিনি ।এর পরেই উনুনের সামনে গিয়ে ঝাঝরি হাতা নিয়ে চপ ভাজতে শুরু করেন মুখ্যমন্ত্রী ৷অবাক চোখে তখন সেই দৃশ্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত সবাই ৷

মুখ্যমন্ত্রীকে গরম তেলের সামনে দাঁড়িয়ে চপ ভাজতে দেখে কিছু পরামর্শ দেন বুদ্ধদেব ৷ মুখ্যমন্ত্রীকে তখন বলতে শোনা যায়, ‘‘ওরে আমি জানি, বাড়িতে রান্না করি তো ৷’’ চপ ভাজার পর সঙ্গে থাকা সাংবাদিক, নিরাপত্তা রক্ষী, সরকারি আধিকারিক এবং স্থানীয় বাসিন্দাদের হাতেও তুলে দেন মুখ্যমন্ত্রী ৷ দোকানের বয়াম থেকে ক্যাডবেরি নিয়ে দেন স্থানীয় শিশুদের হাতে। সব ঘটনাগুলি এখনো তার চোখের সামনে জ্বলজ্বল করে ভাসছে। সেই ঘটনার দেদার বিবরণ দিতে দিতে বুদ্ধদেব এখন ব্যস্ত চা আর চপ বিক্রি করতে। ইতিমধ্যে বুদ্ধদেব(Budhadeb) সিদ্ধান্ত নিয়েছে সে তার চপের দোকানে মুখ্যমন্ত্রীর চপ ভাজা এবং তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলার বেশ কিছু খবরের কাগজে বেরোনো ছবি বাঁধিয়ে টাঙিয়ে দেবে। যা কিনা স্মৃতি হয়ে থাকবে বিনপুরে।

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!