প্রেমের বিয়ে মানেনি পরিবার, বিষ খেয়ে আত্মঘাতী নব দম্পতি

রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের লাখাই উপজেলার সদর ইউনিয়নের টাউনশিপে।

Share:

নিজস্ব প্রতিধি, হবিগঞ্জ: স্ত্রী-সন্তান থাকার কথা লুকিয়ে প্রেম করে তানিয়া বেগমকে বিয়ে করেছিলেন হৃদয় রহমান। আর তার পরেই বিপত্তি। হৃদয়ের প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান থাকার কথা জানতে পারার পরেই মেয়ের বিয়ে মেনে নিতে আপত্তি জানান তানিয়ার পরিজনরা। মেয়েকে স্বামীর সঙ্গে যোগাযোগ রাখতে বারণ করে দেন। পরিবার বিয়ে না মেনে নেওয়ায় অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী হন হৃদয়। চোখের সামনে স্বামীকে ছটফট করতে দেখে বিষ খেয়ে আত্মহত্যা করেন তানিয়াও। রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের লাখাই উপজেলার সদর ইউনিয়নের টাউনশিপে। নব দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলেও কাউকে গ্রেফতার করা হয়নি।

সোমবার লাখাই থানার ওসি মহম্মদ নুনু মিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কিশোরগ্জের মিঠাইমন উপজেলার বাসিন্দা হৃদয় রহমানের সঙ্গে মোবাইল ফোনের সূত্রে আলাপ হয় লাখাই উপজেলার টাউনশিপের বাসিন্দা তানিয়ার। তার পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৩ দিন আগে তানিয়াকে বিয়ে করেন হৃদয়। বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতে শুরু করেন। সন্দেহ হওয়ায় তানিয়ার পরিবারের সদস্যরা খোঁজখবর নিয়ে জানতে পারেন হৃদয়ের গ্রামের বাড়িতে তার স্ত্রী-সন্তান রয়েছে। এর পরে মেয়েকে হৃদয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতে বলে। কিন্তু তানিয়া ও হৃদয় কেউ কাউকে ছাড়তে রাজি ছিলেন না।

গতকাল রবিবার সন্ধ্যায় স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে শ্বশুরবাড়ি হাজির হন হৃদয়। কিন্তু মেয়েকে স্বামীর সঙ্গে যেতে দিতে রাজি হননি তানিয়ার আত্মীয়রা। শ্বশুরবাড়ির লোকজন বিয়ে মেনে না নেওয়ায় অভিমানে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেন হৃদয়। স্বামীকে ছটফট করতে দেখে তানিয়াও বিষ পান করেন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

 

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত