চোখ রাঙাচ্ছে শিশির, জলের বালতিতে বল চুবিয়ে চলছে অনুশীলন

টি-২০ বিশ্বকাপের প্রায় শুরুর দিক থেকেই শুরু হয়েছে শিশির নিয়ে সমস্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-২০ বিশ্বকাপের প্রায় শুরুর দিক থেকেই শুরু হয়েছে শিশির নিয়ে সমস্যা। বারংবার চর্চায় উঠে এসেছে আমিরশাহির রাতে পড়া শিশির। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে বেশিরভাগ জয় পেয়েছে পরে ব্যাট করা দল। ১২টি-র মধ্যে ১০-টি ম্যাচে লক্ষ্য তাড়া করতে নামা টিমই জয়ী হয়েছে।

আর একটু ভালো করে নজর দিলেই দেখা যাবে যে, পরে ব্যাট করে জেতা ম্যাচগুলির মধ্যে ৮টির ফয়সালা হয়েছে এক ওভার এবং তার বেশি কিছু বল বাকি থাকতে। আর নয়টি ম্যাচের ফয়সালা হয়েছে পাঁচ এবং তার বেশি উইকেট বাকি থাকতে। সুতরাং বোঝাই যাচ্ছে যে, আমিরশাহিতে পরে ব্যাট করা দলগুলি বাড়তি সুবিধা পাচ্ছে প্রথমে ব্যাট করা দলগুলির থেকে।

আর সবথেকে বড় কথা হল বেশির ভাগ ম্যাচেই দেখা গিয়েছে টসে জিতে অধিনায়করা আগে ফিল্ডিং করতে চাইছেন। বিশেষজ্ঞরা মনে করছেন তার একমাত্র কারণ হল শিশির। তারা মনে করছেন পাশে সমুদ্র থাকার জন্য রাতে দুবাই, শারজা এবং আবুধাবিতে রাত যত গড়াচ্ছে ততই শিশিরের পরিমান বেশি হচ্ছে। ফলে বোলারদের বল গ্রিপ করতে খুবই সমস্যার মুখে পড়তে হচ্ছে।

সূত্রের খবর, এই সমস্যার সমাধান ঘটাতে একটি টোটকাকে কাজে লাগাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) নাকি এই টোটকা কাজে লাগানো হয়। বালতি করে জল নিয়ে তাতে বল ভিজিয়ে অনুশীলন করছেন বুমরাহ, শামি, ভুবি, অশ্বিন, বরুণরা। যার লক্ষ্য হল একটাই, শিশিরকে সঙ্গী করেও যেন প্রতিপক্ষকে কাবু করা যায়।    

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ