নিশীথের গ্রেফতারের দাবিতে পথে তৃণমূল

নিশীথ প্রামাণিকের (Central Minister Nishith Pramanik) বিরুদ্ধে পথে নেমে আন্দোলন শুরু করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনার (Gold) দোকানে চুরির ঘটনায় নাম জড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Central Minister Nishith Pramanik)। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার আদালত (Alipurduar Court)। এবার নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন শুরু করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ‘চোর ধরো জেল ভরো’ স্লোগান তুলে তুফানগঞ্জে মিছিল করল জোড়াফুল শিবির।

মঙ্গলবার কোচবিহার জেলার তুফানগঞ্জে নিশীথ প্রামাণিকের গ্রেফতারের দাবিতে মিছিল করেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিনের মিছিল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়। মিছিলের পাশাপাশি এলাকার বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে পোস্টারও। অন্যদিকে শাসকদলের এই কর্মসূচির প্রেক্ষিতে নিশীথ প্রামাণিক জানান, তিনি আইনকে সম্মান করেন। নিশীথের গ্রেফতারের দাবিতে সরব হওয়া কোচবিহার জেলার তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘সাংসদ নিশীথ প্রামাণিক আমাদের লজ্জা। সোনার দোকানে চুরির মামলায় তাঁর বিরুদ্ধে আদালত পরোয়ানা জারি করেছে। পরোয়া না করে, আদালতে হাজির না হয়ে মন্ত্রী দিল্লি, দেশবিদেশ ঘুরে বেড়াচ্ছেন। উনি সাংসদ হওয়ার পর কোচবিহারের মানুষ ওঁর দেখাও পান না। তাই রাসমেলা মাঠে তাঁর ছবি লাগিয়েছি যাতে সাধারণ মানুষ দেখতে পান আমাদের সাংসদকে।’

অন্যদিকে তৃণমূলের এই মিছিল ও কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রাজনীতিতে বিভিন্ন মামলা, মিথ্যে মামলা হয়। যাঁরা বলছেন তাঁদের প্রত্যেকের নামেও মামলা রয়েছে। তিনি আরও বলেন, আইনকে প্রত্যেকের সম্মান করা উচিত। আমি নিজেও করি। উল্লেখ্য আলিপুরদুয়ারে দু’টি সোনার দোকানে চুরির ঘটনায় সম্প্রতি নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ২০০৯ সালে ওই চুরির ঘটনা ঘটেছিল।

প্যালেস্তানিয় বন্দিদের ছিড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলের সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘বেঁচে আছি, কিন্তু…’, আমেদাবাদে বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

‘কালা হিরণ’ সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস