চাকরিহারা শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের এসএসসি ভবন অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের এসএসসি ভবন অভিযান ছিল শুক্রবার। যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে করুণাময়ীতে(Karunamayee) জমায়েত করে। পরে করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী জমায়েত হয়ে এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে। সেখানেই পুলিশের সঙ্গে বাঁধে তুমুল ধস্তাধস্তি। পুলিশের বাধা অতিক্রম করে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এসএসসি ভবনে এসে পৌঁছয়।

এসএসসি ভবনের (SSC Bhavan)সামনে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ(Agitation)। পুলিশের তরফ থেকে লাগাতার মাইকিং করা হয় যাতে তারা রাস্তা থেকে সরে যায়। দীর্ঘ আলোচনার পর অবশেষে আন্দোলনকারীরা বিক্ষোভ তুলে নেয়। অন্যদিকে,সল্টলেক বৈশালী ভবনে আই সি ডি এস(ICDS) সুপারভাইজার পদপ্রার্থীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি,২০১৯ সালের ইমপ্যানেল ক্যান্ডিডেট ২৯৩১ জন, যার মধ্যে ১৫৪৩ জনের নিয়োগ হয়েছে। কিন্তু বাকিদের নিয়োগ কবে হবে তা এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

একাধিকবার বৈশালী ভবনে(Baishali Bhavan) আসেন বঞ্চিতরা। কিন্তু তারপরেও কোনো সদুত্তর দিচ্ছে না কর্তৃপক্ষ। অবশেষে বাধ্য হয়ে প্রথমে বৈশালী ভবনের ভিতরে বিক্ষোভ দেখায় তাঁরা। পরে তারা বাইরে এসে বসে পড়ে ।বিক্ষোভ দেখাতে শুরু করলে বিধাননগর পুলিশের(Bidhannagar Police) পক্ষ থেকে মাইকিং করা হয় সরে যাওয়ার জন্য। আন্দোলনকারীরা না সরে যাওয়াতে জোর করে টেনে- হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় ।পরে জামিনে মুক্তি দেওয়া হয়।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন