‘ভাইয়ের বাচ্চারাও আমার সঙ্গে কথা বলে না’, দুঃখপ্রকাশ যতীনের

এমনকী ললিত যখন আমাদের রচনাগুলি সম্পাদন করছিলেন তখনও তাঁর কাছে আসেননি। আমাকে খুব দুঃখ দেয় তখন, যখন আমার ভাইয়ের বাচ্চারাও আমার সঙ্গে কথা বলে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৯০ দশকে যেমন একাধিক নতুন নতুন নায়ক-নায়িকার আবির্ভাব হয়েছে বলিউডে, তেমনি সেই যুগে সঙ্গীতশিল্পী, মিউজিক ডিরেক্টর-সহ একাধিক বহুমুখী প্রতিভার বিকাশ ঘটেছে। যাঁদের মধ্যে আছেন, সুরকার এ.আর.রহমান, যতীন-ললিত পণ্ডিত-সহ একাধিক সঙ্গীতের রথী-মহারথীরা। তবে বর্তমানে নতুনদের ভিড়ে বহু শিল্পী আজ অন্ধকারে চলে গেলেও তাঁদের অবদানের কথা কখনও ভোলার নয়। যতীন-ললিত পণ্ডিত নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় সঙ্গীত যুগল ছিলেন।

তবে বহুবছর আগেই তাঁরা ভিন্ন হয়ে গিয়েছেন। বলিউডেও তাঁদের কোনও সৃষ্টি এখন চোখে পড়েনা বললেই চলে। অথচ সেই যুগের নম্বর 1 হিটের তালিকায়, ‘জো জিতা ওয়াহি সিকান্দার’ (১৯৯২), ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (১৯৯৫), ‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮) এবং ‘কভি খুশি কভি গম (২০০১)’ এর মতো একাধিক চলচ্চিত্রের সুপারহিট গানগুলি তাঁদের সৃষ্টি। যেগুলির মাধ্যমে তাঁদের স্মৃতি আজও মানুষের মনে তাজা।

তবে ২০০৬ সালে আলাদা হয়ে যায় এই দুই ভাই। তাঁদের শেষ রচনাটি ছিল আমির খান-কাজল অভিনীত ‘ফানা’। কিন্তু তাঁদের কেরিয়ারে এত হিট, এত ভাল সম্পর্ক দুই ভাইয়ের মধ্যে আচমকাই কেন আলাদা হয়ে যান তাঁরা? সম্প্রতি একটি নতুন সাক্ষাৎকারে যতীন তাঁর প্রাক্তন সঙ্গীত সঙ্গী-ভাই ললিত পণ্ডিতের সঙ্গে যেন বিচ্ছেদ হয়েছিল সেই বিষয়ে মুখ খুলেছেন। বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে যতীন বলেন, “আমি এই পদক্ষেপটি নিইনি এবং আমি এর জন্য দায়ী নই। আমি সবসময় প্রস্তুত কিন্তু এটা দুই পক্ষ থেকেই হতে হবে। কিন্তু, সে অনেকবার প্রত্যাখ্যান করায় আমি এখন বলা বন্ধ করে দিয়েছি। তবে এই অংশীদারিত্ব ভুলে যাওয়া সত্যই কঠিন কারণ আমরা একসঙ্গে জীবনের সাফল্যমণ্ডিত দিনগুলি কাটিয়েছি। বিষয়গুলি তখনই সমাধান করা যেতে পারে যখন কেউ বসে বিষয়টি সমাধান করতে চায়।”

তিনি আরও বলেন, ‘ললিত যখন একটি ইভেন্ট হোস্ট করেছিল এবং তাঁর সঙ্গে আমার নাম যুক্ত ছিল তখনও তাঁর কোনও সমস্যা ছিল না। এমনকী ললিত যখন আমাদের রচনাগুলি সম্পাদন করছিলেন তখনও তাঁর কাছে আসেননি। আমাকে খুব দুঃখ দেয় তখন, যখন আমার ভাইয়ের বাচ্চারাও আমার সঙ্গে কথা বলে না।’

তুলসীর বিয়েতে কেন আখের মণ্ডপ তৈরি করা হয় জানেন?

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টাদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক