৪ থেকে ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা কম্পিউটার প্রস্তুতকারী সংস্থা এইচপির

কম্পিউটার নির্মাতা সংস্থা হিউলেট-প্যাকার্ড বা এইচপি (HP Inc.) আগামী তিন বছরে ৪ হাজার থেকে ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কম্পিউটার নির্মাতা সংস্থা হিউলেট-প্যাকার্ড বা এইচপি (HP Inc.) আগামী তিন বছরে ৪ হাজার থেকে ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে। মঙ্গলবার সংস্থার তরফে এ কথা জানানো হয়েছে। অন্যদিকে এই ঘোষণার পর সংস্থার বর্ধিত ট্রেডিংয়ে শেয়ারের দাম বেড়েছে ১%।

একটি বিবৃতিতে এইচপি’র (HP Inc) তরফে বলা হয়েছে, ‘ভবিষ্যত প্রস্তুত রূপান্তর পরিকল্পনা’র ফলে আগামী তিন বছরে ১.৪ বিলিয়ন ডলার বা তার বেশি বার্ষিক মোট রান রেট সঞ্চয় হওয়া উচিত, যার পুনর্গঠন সহ প্রায় এক বিলিয়ন ডলার খরচ হবে। সেই এক বিলিয়ন ডলারের মধ্যে ৬০০ মিলিয়ন ডলার আসবে ২০২৩ আর্থিক বছরে। যা শেষ হবে আগামী বছর ৩১ অক্টোবর। বাকিগুলি ২০২৪ এবং ২০২৫ সালের আর্থিক বছরের মধ্যে সমানভাবে বিভক্ত হবে বলে জানিয়েছে হিউলেট-প্যাকার্ড।

২০২১ সালের অক্টোবর মাস পর্যন্ত, এইচপিতে প্রায় ৫১ হাজার কর্মী কাজ করতেন। ২০১৯ সালে কম্পিউটার নির্মাতা সংস্থা ৭ হাজার থেকে ৯ হাজার কর্মচারীকে বাদ দেওয়ার ঘোষণা করে। সংস্থার তরফে বলা হয়েছে, ৩১ অক্টোবর চতুর্থ আর্থিক ত্রৈমাসিক পর্যন্ত বছরে ০.৮% রাজস্ব কমে ১৪.৮০ বিলিয়ন ডলার হয়েছে। ইউনিট ২১ শতাংশ কমে যাওয়ায় কম্পিউটার-সহ পার্সোনাল সিস্টেম সেগমেন্টে রাজস্ব ১৩% কমে ১০.৩ বিলিয়ন ডলার হয়েছে। সেগমেন্টে গ্রাহকদের থেকে আয় ২৫% কমেছে। ৩ শতাংশ ইউনিট কমায় মুদ্রণ রাজস্ব কমেছে সাত শতাংশ। আগের ত্রৈমাসিকে, ব্যক্তিগত সিস্টেমে (Personal System) ৩ শতাংশ আয় কমেছে এবং মুদ্রণে রাজস্ব কমেছে ৬%।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা