অবশেষে কন্যার মুখ প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা চোপড়া

কেউ বলেছেন, "অবশেষে ... এত সুন্দর বাচ্চা।" আবার কেউ বলেছেন, "সুন্দরী রাজকন্যা।" তবে মালতির এটুকু ছবিতেই আনন্দিত হয়েছেন ভক্তকুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সেলিব্রিটিদের একটাই ট্রেন্ড, মা হচ্ছেন কিন্তু সন্তানের মুখ ছয়মাস, কেউ একবছর পর প্রকাশ্যে আনছেন। তবে এক্ষেত্রে উইনার দেশের মোস্ট পাওয়ারফুল দম্পতি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। কারণ তাঁদের কন্যা ভামিকার বয়স প্রায় ২ বছরের মাথায়, তাও এখনও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি দম্পতি। রীতিমতো এই বিষয়টি এখন ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। তবে বিরুষ্কা জুটি একা নন, এই তালিকায় নাম রয়েছে, অভিনেত্রী সোনম কাপুর, যিনি কিছুমাস আগেই মা হয়েছেন, পুত্রের নাম দিয়েছেন ভায়ূ।

অন্যদিকে অভিনেত্রী বিপাশা বসু এবং আলিয়া ভাট সম্প্রতি কন্যাসন্তানের মা হয়েছেন। তাঁদের কন্যার মুখ তো দূর, নামই এখনও প্রকাশ্যে আনেন নি। যদিও বিপাশা বসু কন্যার জন্মের পরের দিনই জানিয়েছেন যে, তাঁদের কন্যার নাম দেবী বসু গ্রোভার। তবে এই তালিকায় আরও একজনের নাম না বললেই নয়, তবে তিনি বছরের শুরুতেই সারোগেসি প্রক্রিয়ার মাধ্যমে মা হয়েছেন। হ্যাঁ, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কন্যা মালতি মেরি চোপড়া জোনাসের বয়সও প্রায় একবছর হতে চলল। কিন্তু তবুও কন্যার মুখ প্রকাশ্যে আনেন নি তাঁরা। তবে মাঝে মধ্যেই প্রিয়াঙ্কার কন্যার ছবি ভাইরাল হয় বটে, কিন্তু মুখে সবসময়েই ঠেসে লাভ স্ট্রাইকার।

সম্প্রতি প্রিয়াঙ্কা তাঁর মেয়ে মালতির নতুন ছবি পোস্ট করেছেন। বুধবার ভোরবেলা নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা তাঁর মেয়ের ছবি, যেখানে দেখা যাচ্ছে মালতি ঘুমাচ্ছে৷ ছবিতে, মালতির মুখের অর্ধেকাংশ টুপি দিয়ে ঢাকা৷ সাদা সোয়েটার এবং একটি গোলাপী টুপিতে মেয়েকে সাজিয়েছেন নায়িকা। ছবিতে অর্ধেক মুখ দৃশ্যমান মালতির। ছবিটি শেয়ার হওয়া মাত্রই ভক্তরা ভালোবাসা বর্ষণ করেছে। কেউ বলেছেন, “অবশেষে … এত সুন্দর বাচ্চা।” আবার কেউ বলেছেন, “সুন্দরী রাজকন্যা।” তবে মালতির এটুকু ছবিতেই আনন্দিত হয়েছেন ভক্তকুল। ২০১৮ সালের ডিসেম্বরে যোধপুরের উমেদ ভবন প্রাসাদে পপতারকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দেশী গার্ল। ১০ বছরের ছোট্ট নিককে বিয়ে করে প্রচুর কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে নায়িকাকে। কিন্তু কোনও কিছুতেই নায়িকা প্রতিক্রিয়া জানান নি। ২০২২ সালের জানুয়ারিতে, সারোগেসির মাধ্যমে কন্যা মালতি মারিকে স্বাগত জানান নিক-প্রিয়াঙ্কা।

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক