মার্ক জাকারবার্গের ইস্তফার জল্পনা ওড়াল মেটা

সংস্থার ১৮ বছরের ইতিহাসে এই প্রথম কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল মার্ক জাকারবার্গের সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই কমছে সংস্থার সম্পত্তির পরিমাণ। দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে ইতিমধ্যেই ১১ হাজারের বেশি কর্মীকে ছাঁটাইয়ের রাস্তায় হেঁটেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের (Facebook) মূল প্রতিষ্ঠান মেটা (Meta)। আর কর্মী ছাঁটাই নিয়ে শোরগোলের মধ্যেই জল্পনা ছড়ায়, আগামী বছরই সংস্থার প্রধান নির্বাহী আধিকারিকের (CEO) পদ থেকে ইস্তফা দিতে পারেন মার্ক জাকারবার্গ (Mark Zuckerberg)। যদিও মেটার মুখপাত্র (Meta spokesperson) অ্যান্ডি স্টোন (Andy Stone) ওই জল্পনা খারিজ করে দিয়েছেন। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ‘সংস্থার সিইও’র পদ থেকে জাকারবার্গের ইস্তফার খবর ভুয়ো।’

আর্থিক মন্দার পদধ্বনির ইঙ্গিত পেয়েই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে টুইটার, অ্যামাজন, মাইক্রোসফট, স্ন্যাপ, এইচপি, মেটার মতো বহুজাতিক সংস্থা। চলতি সপ্তাহেই লোকসানের বহর এড়াতে ১১ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মেটার পরিচালন পর্ষদ। সংস্থার ১৮ বছরের ইতিহাসে এই প্রথম কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল মার্ক জাকারবার্গের সংস্থা। এক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে একচেটিয়া মুনাফা লুটে গিয়েছিল মেটা। একসময় সংস্থার সম্পত্তির পরিমাণ ছিল এক লাখ কোটি ডলার। বর্তমানে সেই মূল্য কমে দাঁড়িয়েছে ২৫ হাজার ৬০০ কোটি ডলারে। শুধু চলতি বছরেরই সংস্থার মূল্য ৭০ শতাংশ কমেছে।

মঙ্গলবার একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, ‘মেটাভার্স’ প্রকল্পের জন্য বিপুল টাকা বিনিয়োগ করা হলেও, এখনও পর্যন্ত লাভের মুখ দেখেনি সংস্থা। ফলে যথেষ্টই বিরক্ত বিনিয়োগকারীরা। এই পরিস্থিতিতে মানসিক অবসাদে ভুগতে শুরু করেছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। সমালোচনার হাত থেকে বাঁচতে আগামী বছরই তিনি ইস্তফা দেবেন।’ ওই খবর প্রকাশের পরেই শোরগোল পড়ে যায়। বিড়ম্বনা এড়াতে আসরে নামেন মেটার মুখপাত্র (Meta spokesperson) অ্যান্ডি স্টোন (Andy Stone)।

 

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!