চেতনের পুরনো কুৎসা টেনে তীব্র আক্রমণ উরফির, ছাড়লেন না লেখকও

রফি জাভেদের ছবিতে কোটি কোটি লাইক রয়েছে। সীমান্তে দাঁড়িয়ে দেশরক্ষা করছেন দেশের একজন সৈনিক। তাঁর ছবিতে লাইক নেই। একজন যুবক বিছানায় ঢুকে উরফি জাভেদের ছবি দেখছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত লেখক চেতন ভগত সম্প্রতি সোশ্যাল সেনসেশন উরফি জাভেদ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন। উরফির উদ্ভট উদ্ভট পোশাক এখন পুরুষদের ঘুম ছোটানোর অন্যতম কারণ। এদিন চেতন উরফি সম্পর্কে বলেছেন, দেশের যুবকরা, বিশেষ করে ছেলেরা তাঁর দ্বারা বিভ্রান্ত হচ্ছে। অল্পবয়সী ছেলেরা বিছানায় লুকিয়ে লুকিয়ে ইনস্টাগ্রামে তাঁর রিল এবং ভিডিও লুকিয়ে লুকিয়ে দেখছেন। যদিও এই ঘটনার এক সপ্তাহ কেটে গিয়েছিল। উরফির তরফ থেকে কোনও উত্তর আসেনি। তবে আর নয়, এই চেতন ভগতের এই বিস্ফোরক মন্তব্যের উপযুক্ত উত্তর দিয়েছেন উরফি। তিনি চেতনের মন্তব্যের জবাবে তাঁকে ‘বিকৃত’ বলে অভিহিত করেছিলেন। শনিবার চেতন ভগতের কথিত হোয়াটসঅ্যাপ বার্তাগুলির স্ক্রিনশট শেয়ার করার উরফি বলেন, “বন্ধুরা ভুলে যাবেন না ২০১৮ সালে, মি টু আন্দোলনের সময়, লেখকের বিরুদ্ধে কত অভিযোগ এসেছি। এমনকী চেতনের হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে চেতন ক্ষমা চেয়েছিলেন।”

রবিবার, তিনি চেতনের কথিত হোয়াটসঅ্যাপ বার্তাগুলি শেয়ার করে উরফি জানালেন যে, তিনি কখনই তাঁর বিষয়ে কোনও ‘সমালোচনা’ করেননি৷ সাম্প্রতিক একটি ইভেন্টের চেতন ভগত বলেছিলেন, “তরুণদের, বিশেষত ছেলেদের জন্য ফোন একটি দুর্দান্ত বিভ্রান্তিকর মাধ্যম, কেবল ইনস্টাগ্রাম রিল দেখে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে৷ সবাই জানে উরফি জাভেদ কে… তাঁর ছবি দিয়ে আপনি কি করবেন? এটা কি কোনো পরীক্ষায় আসবে নাকি আপনি চাকরির ইন্টারভিউয়ারকে বলবেন যে আপনি তাঁর সব পোশাক জানেন?”

তাঁর এহেন মন্তব্যের জেরেই উরফি চটেছেন। উরফি এদিন ইনস্টাগ্রাম স্টোরিজে আরও লিখেছেন, “ধর্ষণ সংস্কৃতির প্রচার বন্ধ করুন, আপনি সেখানে অসুস্থ। পুরুষদের আচরণের জন্য মহিলাদের পোশাককে দায়ী করা ৮০ দশকের চিন্তাভাবনা, মিস্টার চেতন ভগত। আপনার বয়সের অর্ধেক মেয়েদের মেসেজ করার সময় কে আপনাকে বিভ্রান্ত করছিল? সর্বদা বিপরীত লিঙ্গকে দোষারোপ করাটাই আপনার কাজ এবং নিজের ত্রুটিগুলি কখনই স্বীকার করবেন না।” উরফির সাম্প্রতিক বিবৃতিগুলি ভাগ করে নেওয়ার পর চেতন ভগত রবিবার টুইট করে বলেন, “উরফি জাভেদের ছবিতে কোটি কোটি লাইক রয়েছে। সীমান্তে দাঁড়িয়ে দেশরক্ষা করছেন দেশের একজন সৈনিক। তাঁর ছবিতে লাইক নেই। একজন যুবক বিছানায় ঢুকে উরফি জাভেদের ছবি দেখছে। এছাড়াও এটি একটি নন ইস্যু। কারো সমালোচনা করিনি। আমি এটাও মনে করি যে, মানুষকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সময় নষ্ট করা এবং ফিটনেস এবং কেরিয়ারের দিকে মনোনিবেশ করতে বলার মধ্যে কোনো ভুল নেই।”

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা