বেআইনি ফার্মহাউস নির্মাণে নাম জড়াল দালের মেহেন্দির, ফের আইনি বিপাকে

অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কথায়, এই তিনটি ফার্মহাউসের মধ্যে একটি গায়ক দালের মেহেন্দির।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিপাকে স্বনামধন্য পাঞ্জাবী সঙ্গীতশিল্পী দালের মেহেন্দি। মাস কয়েক আগেই মানবপাচার কাণ্ডে জামিন পান তিনি। সেই রেশ কাটতে না কাটতেই আরও এক অভিযোগে বিদ্ধ হলেন দালের মেহেন্দি। সৌজন্যে বেআইনি নির্মাণ। গুরুগ্রামের কাছে দমদমা লেক অঞ্চলের কাছে পাঞ্জাবী পপ তারকার একটি ফার্মহাউস রয়েছে। যেটি নাকি সম্পূর্ণ অবৈধ, সঙ্গে আরও দুটি ফার্মহাউস উদ্ধার করা হয়েছে, সেগুলিরও নির্মাণের কোনও সঠিক নথি নেই।

ইতিমধ্যেই সঠিক প্রমাণের কারণে সঙ্গীতশিল্পীর বাড়ি-সহ আরও দুটি ফার্মহাউস সিল করা হয়েছে সেই এলাকার প্ল্যানিং কমিটির তরফ থেকে। সেই কমিটির একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার শহর ও দেশ পরিকল্পনা বিভাগ (ডিটিসিপি) সোহনার দমদমা হ্রদের কাছে অবস্থিত গায়ক দালের মেহেন্দি সহ তিনটি খামারবাড়ি সিল করে দিয়েছে। এছাড়াও সোনিয়া গোশ বনাম হরিয়ানা রাজ্যের বিষয়ে এনজিটি-র নির্দেশ মেনে চলার ক্ষেত্রে একজন প্রবীণ আধিকারিক বলেছেন, আজ তিনটি ফার্ম হাউস পুলিশ বাহিনীর সহায়তায় সিল করা হয়েছে।

ATP সুমিত মালিক, দীনেশ সিং, রোহন এবং শুভম সহ DTP অমিত মাধোলিয়ার নেতৃত্বে একটি দল সিল করার অভিযান চালায়। অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কথায়, এই তিনটি ফার্মহাউসের মধ্যে একটি গায়ক দালের মেহেন্দির। আর তাঁর বাড়িটি নাকি প্রায় দেড় একর জমির ওপর তৈরি। জানা গিয়েছে, এগুলি নাকি বেআইনিভাবে এবং আরাবল্লীর রেঞ্জে কোনও অনুমতি ছাড়াই তৈরি করা হয়েছিল৷

প্রসঙ্গত, গত জুলাই মাসে পুরোনো একটি কেস, অর্থাৎ ২০০৩ সালের মানব পাচারের মামলায় অভিযুক্ত দালের মেহেন্দিকে গ্রেফতার করা হয়েছিল। তবে মাস দুয়েক পর সেপ্টেম্বরে তিনি জামিন পান। পাঞ্জাব আদালত গায়ককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল। তাঁর বিরুদ্ধে দায়ের করা অভিযোগ অনুযায়ী, দালের তাঁর দলের সদস্যদের ছদ্মবেশে অবৈধভাবে লোকদের বিদেশে চালান করতেন। যে কারণে ২০০৩ সালের মানব পাচার মামলায় দোষী সাব্যস্ত হন দালের। এই মামলার ভিত্তিতেই ২০১৮ সালে ১৬ মার্চ পাতিয়ালা আদালত পাঞ্জাবি পপ-গায়ককে দু বছর সশ্রম কারাদণ্ডে বন্দী রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পরে তিনি জামিনে মুক্তি পান। একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে দালের মেহেন্দি এবং তাঁর ভাই শমসের সিংয়ের বিরুদ্ধে মোট ৩১ টি মামলা দায়ের করা হয়েছিল। ১৯৯৮-৯৯ সালে ১০ জন ভারতীয়কে নিজের দলের সদস্য হিসাবে মার্কিন মুলুকে নিয়ে গিয়ে বেআইনিভাবে ‘ছেড়ে দিয়ে’ আসেন এই দুই ভাই। সেই মামলা এতদিন পর রুজু হয়েছে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত