এমপি কাপ ‘আইডিয়া’ চুরি করেছে বিজেপি, দাবি তৃণমূলের

ফুটবলে ‘এমপি কাপ’ শুরু হয়েছিল গত ২০১৭ সাল থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘এমপি কাপ’ (MP CUP) ছিল সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। ফুটবলে ‘এমপি কাপ’ শুরু হয়েছিল গত ২০১৭ সাল থেকে। তারপরে ডায়মন্ড হারবার এফ সি ক্লাবও খুলেছেন সাংসদ অভিষেক। প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছে সেই দল। বিজেপি এখানেও চুরি করেছে তৃণমূলের আইডিয়া, অন্তত তৃণমূলের অভিযোগ এমনটাই। সিপিএম এবং তৃণমূল একসঙ্গে বলছে, ‘বিজেপি মানেই চোর’। উল্লেখ্য, সিপিএম এর আগে স্লোগান চুরির অভিযোগ তুলেছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।

আরোও পড়ুন: তৃণমূলকে বিঁধতে গিয়ে বামেদের স্লোগান চুরি করলেন শুভেন্দু 

 ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে এতদিন তীব্র আক্রমণ করেছিল বিজেপি। বলেছিল, ‘ভিক্ষে’, ‘ভর্তুকির রাজনীতি। সম্প্রতি সেই জনকল্যাণমূখী প্রকল্পকেই ‘মান্যতা’ দিয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই প্রকল্পকে কটাক্ষ করতে গিয়ে বলেছেন, এখন অগ্নিমূল্যের বাজারে মাত্র  ৫০০ টাকা করে দেওয়া হয়। বিজেপি ক্ষমতায় এলে ২০০০ টাকা করে দেবে। এককথায়, প্রকল্পের সাফল্য স্বীকার করেছেন তিনি। তৃণমূল অবশ্য বিজেপিকে কটাক্ষ করে বলেছে, মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির জন্য দায়ী বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার। প্রসঙ্গত, এই প্রকল্পে প্রতি মাসে সাধারণ শ্রেণির মহিলারা পান ৫০০ টাকা এবং তফশিলি শ্রেণির মহিলারা পান ১০০০ টাকা করে। বেশ কিছুদিন আগে, বাম মেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছিলেন, বাম ক্ষমতায় এলে এই ধরণের প্রকল্পে ২০০০ টাকা করে দেওয়া হবে। সেই বক্তব্যই চুরি করেছেন বিজেপি নেতা সুকান্ত। বামেদের অভিযোগ এমনটাই।

পড়ুন: মুখ্যমন্ত্রীর ‘লক্ষ্মীর ভাণ্ডার’কে ‘মান্যতা’ দিলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার 

গত ২ বছর ধরে বিজেপিও আয়োজন করছে ফুটবলে এমপি কাপ। মেদিনীপুর এমপি কাপ গতবারের মত এবারেও আয়োজিত হচ্ছে খড়গপুরে। তা নিয়ে ‘না খুশ’ মেদিনীপুর বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, ‘দিলীপ দা খড়গপুরেই জোর দেন বেশি’। উল্লেখ্য, এবারে বছরভর ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালিত হচ্ছে দেশ জুড়ে। বিজেপি সমর্থকরা জানাচ্ছেন, ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর আওতায় এনে কেন্দ্রীয় ক্রীড়া সংস্থা ‘খেলো ইন্ডিয়া’তে বাড়তি জোর দিয়েছে। তাই এবারে আরও জৌলুস থাকছে এমপি কাপে। 

অভিষেক আগেই বলেছিলেন, তিনি এমপি কাপ শুরু করার পর রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গায় এমপি কাপ, এমএলএ কাপ শুরু হয়েছে। এবার বিজেপি এবং বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে ‘আইডিয়া চুরি’র অভিযোগ তুলেছে তৃণমূল। বলা হয়েছে, সবুজ শিবির বা রাজ্য সরকারের এমপি কাপ থেকে বিভিন্ন প্রকল্প- সবকিছুতেই আইডিয়া চুরি করে বিজেপি এবং বিজেপি পরিচালিত কেন্দ্র। শুধু তাই নয়, বিজেপি শাসিত রাজ্য চুরি করে বাংলার প্রকল্পের ছবিও।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু