মালদহের চাঁচলে বাড়িতে ঢুকে দম্পতিকে বেদম প্রহার

Share:

নিজস্ব প্রতিনিধি, চাঁচল: বাড়িতে চড়াও হয়ে দম্পতিকে মারধরের অভিযোগ উঠলো তিনজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের(Malda) চাঁচল-১ ব্লকের মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের হারিয়ান গ্রামে।জখম ওই দম্পতির প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে চাঁচল(Chachal) সুপার স্পেশাল্যাটি হাসপাতালে।পরে শনিবার চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তিনজনের বিরুদ্ধে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম দম্পতির নাম হল সাঞ্জু খাতুন ও তজমুল হক।

জোরেফ আলী,তৃমুল আলী ও দবির আলীর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।তারা সেরবাবর গ্রামের বাসিন্দা।
গতকাল তজমুলের বাড়িতে চড়াও হয় তারা।বাড়ি থেকে টেনে হিচড়ে গলিতে এনে চড়, কিল, ঘুষি মারা হয় বলে অভিযোগ।স্বামীকে বাঁচাতে গেলে সাঞ্জুকেও মারধর করা হয় বলে অভিযোগ।

পরে স্থানীয়দের তৎপরতায় তারা রক্ষা পায়।এমনকি বুক পকেট ছিড়ে দুই হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।তবে পুরোনো শত্রুতার জেরেই কি এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
যদিও জোরেফ আলীরা(joref Ali) মারধরের কথা ভিত্তিহীন বলে দাবি করেছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।চাঁচলের যে গ্রামে এই ঘটনা ঘটেছে, সেখানকার প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ । শুধু তাই নয়, ওই দম্পতির হাসপাতালে চিকিৎসার রিপোর্ট সংগ্রহ করেছে পুলিশ । যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের খুঁজছে পুলিশ।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ