তারাপীঠ নিয়ে নয়া সিদ্ধান্ত, দেবীর জন্য জবা ফুল আসবে এবার এখান থেকে

কৃষি দফতর জানিয়েছে, এই সব গাছ থেকে ফুল পাঠানো হবে তারাপীঠে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাপীঠ (TARAPITH) অবস্থিত বীরভূম জেলায়। তবে নয়া সিদ্ধান্তে তারাপীঠের সঙ্গে বিশেষ যোগ থাকছে মুর্শিদাবাদ জেলার। তারাপীঠের জন্য এখান থেকেই আসবে জবা ফুল। উদ্যোগ খড়গ্রাম ব্লক কৃষি দফতরের।

জানা গিয়েছে, খড়গ্রাম ব্লক কৃষি দফতরের উদ্যোগে পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের চাষিদের হাতে তুলে দেওয়া হয়েছে জবা গাছের চারা। এই চারা গাছ আপাতত তুলে দেওয়া হয়েছে ১০ জনের হাতে। উল্লেখ্য, ব্লক কৃষি দফতরের ‘আত্মা’ প্রকল্পের আওতায় থাকা উদ্যান পালন দফতর এই চারাগাছগুলি তুলে দিয়েছে প্রান্তিক চাষিদের হাতে।

শীতকালে জবা ফুলের জোগান কম থাকে। তাই এগিয়ে এসেছে পাশের জেলার খড়গ্রাম। মনে করা হচ্ছে এর ফলে আর ফুলের ঘাটতি থাকবে না।  

কৃষি দফতর জানিয়েছে, এই সব গাছ থেকে ফুল পাঠানো হবে তারাপীঠে। ফলে বাড়বে ফুলের জোগান। আবার চাষিরাও লাভবান হবেন। প্রসঙ্গত, তারাপীঠে জবাফুলের চাহিদা বেশি। আর এই ফুল ফুটিয়ে লাভবান হন চাষিরা। তাই বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদের খড়গ্রামের চাষিরাও উদ্যোগী হচ্ছেন এই ফুল ফোটাতে। আর চাষিদের উৎসাহ জোগাচ্ছে খড়গ্রাম ব্লক কৃষি দফতর। এতে চাষিরাও দেখছেন আশার আলো।

আরও পড়ুন: বিবেকানন্দ ছুটেছিলেন বামাক্ষ্যাপার কাছে, রামকৃষ্ণের কাছে ছিল না বলেই… 

পুরাণ অনুযায়ী, ৫১ শক্তিপীঠের একপীঠ তারাপীঠ। এখানে সতীর তৃতীয় নয়নের মণি বা তারা পড়েছিল। ‘তারা’ পড়েছিল বলেই এই নাম। সাধক বামাক্ষ্যাপার নাম জড়িয়ে রয়েছে এই পীঠের সঙ্গে। 

মধ্যরাতে হামলার প্রতিবাদে শনিবার সকাল থেকে ধর্নায় অভিষেক ও তাঁর অনুগামীরা

নবম শ্রেণির হাফ ইয়ার্লিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনে গভীর রাতে রণক্ষেত্র কালীঘাট, কী অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ?

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর