অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট চত্বর। গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে মমতাপন্থী সাংসদের বাড়ির সামনে বিজেপি কর্মী ও অভিষেক-অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে অভিযোগ। একদিকে অভিষেককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিলেন মমতা তৃণমূলের কর্মী-সমর্থকরা, অন্যদিকে বিজেপি কর্মীরা সেখানে হাজির ছিলেন। তারা চোর চোর স্লোগান দিতে থাকেন। যাকে ঘিরে শুরু হয় উত্তেজনা। ব্যানার ছেঁড়া, স্লোগান পাল্টা স্লোগান এমনকি হাতাহাতিতেও জড়িয়ে পড়েন দুই দলের কর্মী-সমর্থকেরা। সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত গড়িয়ে আজ, শনিবার ভোর পর্যন্ত দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা কালীঘাট চত্বর।

আজ, শনিবার, ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষ্যে মাঝরাতে জন্মদিন উদযাপনের জন্য় অভিষেকের বাড়িরে বাইরে জড়ো হয়েছিলেন দলীয় কর্মীরা। অভিযোগ, রাত বাড়তেই ওই এলাকায় বিজেপি কর্মীরাও জড়ো হন। তারাই অভিষেককে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেন বলে অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ক্রমে তা হাতাহাতিতে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কালীঘাট থানার পুলিশ। খবর পেয়েই বাড়ির বাইরে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের সামনেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপি কর্মীরা ইট-পাথর ছুড়েছেন। তৃণমূলের সমর্থকদের মারধর করেছেন। এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার পরিকল্পনা ছিল বলেও দাবি করেন ডায়মন্ড হারবারের সাংসদ। ঘটনায় মমতা তৃণমূলের কয়েক জন কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তাপস নামে এক কর্মীর আঙুলে গুরুতর চোট লেগেছে বলে অভিযোগ। আর এক কর্মীর চোখের নীচের হাড়ে চিড় ধরেছে বলে দাবি অভিষেকের। 

আরও পড়ুনঃ ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সমাজমাধ্যমে ঘটনার ভিডিও প্রকাশ করে কালীঘাটপন্থী সাংসদ দাবি করেছেন, গত ছ’মাসে তাঁকে এই নিয়ে সপ্তমবার খুনের চেষ্টা করা হল। সেই ঘটনার প্রতিবাদে আজ, শনিবার সকাল থেকে নিজের বাড়ির সামনে ধর্নায় বসেন অভিষেক ও তাঁর অনুগামীরা। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ গোটা ঘটনাকে নাটক বলে কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, রাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার প্রতিবাদ হওয়াই স্বাভাবিক।

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক