কাতার বিশ্বকাপের মঞ্চে দীপিকা, অভিনেত্রীর মুকুটে নয়া পালক

এবার সেই তালিকায় যোগ হতে চলেছে বিশ্বকাপও। ইতিমধ্যেই ১৮ ডিসেম্বরের জন্যে জমকালো ফাইনালের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতকে আন্তর্জাতিক শীর্ষে উঠিয়ে নিয়ে যেতে ভারতীয় কন্যাদের জুড়ি মেলা ভার। চলতি বছরেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৭৫ তম কান ফিল্ম ফেস্টিভ্যালে ৯ জন জুরির অন্যতম সদস্য হয়ে দেশের মান উজ্জ্বল করেছেন। এদিকে অভিনেত্রী আলিয়া ভাটও হলিউডে ডেবিউ করেছেন। এছাড়াও কিছুদিন আগেই রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের জন্যে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন শাহরুখ খান। অন্যদিকে অভিনেত্রী নোরা ফাতেহিও চলতি বছর ফিফা বিশ্বকাপ ফুটবলের টাইটেল ট্র্যাকেও নিজের কণ্ঠ দিয়েছেন।

সব মিলিয়ে গোটা বিশ্বের বুকে রাজ করছেন ভারতীয় তারকারা। এছাড়াও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুকুটে ফের যোগ হতে চলেছে নতুন পালক। জানা গিয়েছে, আগামী ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে হাজির হয়ে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করতে চলেছেন দীপিকা। যা নাকি ভারতীয় কোনও অভিনেত্রীর কাছে প্রথম। এমনকী শুধু ভারত নয়, বিশ্বের প্রথম অভিনেত্রী হিসাবে এই কাজ করতে চলেছেন দীপিকা। বেশ কয়েকবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন দীপিকা। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে বিশ্বকাপও। ইতিমধ্যেই ১৮ ডিসেম্বরের জন্যে জমকালো ফাইনালের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

শীঘ্রই কাতারের উদ্দেশ্যে রওনা দেবেন অভিনেত্রী। সেখানে গিয়েই চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নেবেন তিনি। তবে এটি হবে ফিফার ইতিহাসে ভারতীয় বা আন্তর্জাতিক কোনও অভিনেতার জন্যে বিরলতম সম্মানের মধ্যে একটি। যদিও ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা আর কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা অবশ্য জানা যায়নি। কান চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হিসেবে মনোনীত হওয়ার পরেও সম্প্রতি একটি সংস্থার বিচারে বিশ্বের সেরা ১০ জন সুন্দরীর মধ্যেও দীপিকা নবম স্থান পেয়েছেন। এরপর বিশ্বকাপের ফাইনালে দীপিকার উপস্থাপনা আরও কয়েক গুণ তাঁর খ্যাতি বাড়িয়ে দেবে বলেই আশা করা যাচ্ছে।
শেষবার দীপিকাকে দেখা গিয়েছিল ‘গেহরাইয়াঁ’ ছবিতে। আগামী জানুয়ারিতে মুক্তি পাবে শাহরুখ-দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’। এছাড়াও দীপিকার হাতে রয়েছে ‘প্রোজেক্ট কে’, দ্য ইন্টার্নের হিন্দি রিমেক, এবং ফাইটার।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়