এসএসসি’কে ভুয়ো ৪০ ওএমআর  শিট প্রকাশের নির্দেশ বিচারপতি

ভুয়ো সুপারিশের ভিত্তিতে চাকরি পাওয়া ৪০ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেই বেআইনিভাবে নিয়োগ হওয়া ১৮৩ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার ফের ভুয়ো সুপারিশের ভিত্তিতে চাকরি পাওয়া ৪০ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারের মধ্যে ওই ৪০ জনের নাম, রোল নম্বর-সহ বিস্তারিত প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি-কে (SSC)। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন তিনি।

এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানির সময় মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় ৪০টি ওএমআর শিটের (উত্তরপত্র) নমুনা নাম, রোল নম্বর-সহ বিস্তারিত প্রকাশ করতে হবে এসএসসিকে। মঙ্গলবারের মধ্যে এই কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি। তবে আদালত আরও জানিয়ে দিয়েছে, যাদের নাম প্রকাশ করা হবে, তাঁরা চাইলে মামলা লড়তে পারবেন। তার জন্যও নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত মামলার জন্য সময় দেওয়া হয়েছে। আদালত জানায়, ৪০ জন লিখিত আকারে নিজেদের বক্তব্য জানাতে পারবেন।

আগেই ভুয়ো সুপারিশে নিয়োগ পাওয়া ১৮৩ জনের নামের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এবার আরও ৪০ জনের ভুয়ো সুপারিশের হদিশ পাওয়ায় এখনও পর্যন্ত সংখ্যাটা দাঁড়াল ২২৩ জনে। অভিযোগ, OMR শিট কারচুপি’র ৪০ জনকেই চাকরির সুপারিশ করে কমিশন। যে ৪০ জনের বিরুদ্ধে ভুয়ো সুপারিশে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে তাদের মধ্যে রয়েছেন ২১জন বাংলার শিক্ষক, ইতিহাসের শিক্ষক রয়েছেন ১০ জন, জীবন বিজ্ঞানের শিক্ষক রয়েছেন ৩, ইংরাজি শিক্ষক রয়েছেন ৪, ভৌতবিজ্ঞানের ১, ভূগোলের ১ জন।

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে