মোদি নয় টাকা দেবে, কিন্তু ইটের যোগান দেবে কে! চিন্তা নবান্নের

প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ১১ লক্ষ বাড়ি তৈরি করতে ৮৮০ কোটি ইটের প্রয়োজন। মাত্র ৩ মাসের মধ্যে এত ইটের যোগান নিয়ে চিন্তা বাড়ছে নবান্নে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের একটা বড় সময় ধরে কেন্দ্র সরকার বাংলার(Bengal) জন্য বরাদ্দ হওয়া বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখে দিয়েছিল। তার মধ্যে ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার(Pradhanmantri Awas Yojna) টাকাও। যদিও কিছুদিন আগে মোদি সরকার(Modi Government) ৮ হাজার ২০০ কোটি টাকা বাংলায় পাঠিয়েছে ১১ লক্ষ বাড়ি তৈরি করার জন্য। কিন্তু সেই টাকার সঙ্গে জুড়ে দিয়েছে বেশ কিছু শর্তও। যার মধ্যে অন্যতম হল ওই ১১ লক্ষ বাড়ি নির্মাণের কাজ শেষ করতে হবে আগামী ৩ মাসের মধ্যেই। তা না হলেই কেন্দ্রের পাঠানো টাকা ফেরত নিয়ে নেওয়া হবে। আর এখানেই বিপাকে পড়েছে নবান্ন(Nabanna)। কেননা ২৭০ বর্গফুট মাপের ১১ লক্ষ বাড়ি নির্মাণ করতে প্রয়োজন হবে খুব কম করেও ৮৮০ কোটি ইট(Brick)! এই কম সময়ে এত বিশাল সংখ্যার ইটের যোগান দেবে কে?

আরও পড়ুন সাকেত গ্রেফতারির পরেই বদলাচ্ছে তৃণমূলের নীতি

বাংলার বুকে প্রায় সাড়ে ৬ হাজার ইটভাটা আছে যার মধ্যে হাজার দুয়েক ইটভাটা কার্যত বেআইনি ভাবেই চলছে। সেই সব ইট ভাটায় সারা বছরে ৭২০ কোটি ইট উৎপাদিত হয়। সেই জায়গায় মাত্র ৩ মাসের মধ্যে ৮৮০ কোটি ইট কীভাবে পাওয়া যাবে তা নিয়েই এখন চিন্তায় পড়ে গিয়েছেন রাজ্য সরকারের আধিকারিকেরা। যদিও তাঁরা বিষয়টি নিয়ে সময় নষ্ট করতে চান না। বরঞ্চ নাওয়াখাওয়া ভুলে কাজে নেমে পড়েছেন তাঁরা। কথা বলছেন একের পর এক ইট ভাটার মালিকের সঙ্গে। কিন্তু সমস্যা হচ্ছে ইট যোগানের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে মোদি সরকারের অর্থনৈতিক নীতি। পাকাবাড়ি নির্মাণের প্রধান উপকরণ ইটের ওপর জিএসটি বৃদ্ধি করেছে মোদি সরকার। তারওপর ইটভাটায় প্রচুর কয়লা প্রয়োজন হয়। সেই কয়লারও আকাশছোঁয়া দাম। ফলে আবাস যোজনার জন্য রাজ্যে ইটের যে বাড়তি চাহিদা তৈরি হতে চলেছে, তা পূরণ করতে বাড়তি বিনিয়োগ কার্যত অসম্ভব বলেই দাবি অধিকাংশ ইটভাটা মালিকের। কিন্তু আবাস যোজনার কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে গেলে ইটের উৎপাদন বাড়াতেই হবে।

আরও পড়ুন এমন উন্মাদনা দেখেনি আজমের, শহরে মমতা ম্যানিয়া

যা অবস্থা তাতে আগামী ৩ মাসের মধ্যে ১১ লক্ষ বাড়ি নির্মাণ করাই কার্যত অসম্ভব হয়ে পড়তে চলেছে। যদিও ওই সব বাড়ি নির্মাণের জন্য রাজ্যের পঞ্চায়েত দফতর ইতিমধ্যে ২২ হাজারের বেশি রাজমিস্ত্রিকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে। ১১ লক্ষ বাড়ি তৈরিতে রাজমিস্ত্রির কাজের মাধ্যমে অন্তত ৬৬ লক্ষ শ্রমদিবস তৈরি হবে। তাই আরও বেশি সংখ্যক রাজমিস্ত্রিকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগও নিচ্ছে সরকার। কিন্তু ইটই যদি না পাওয়া যায় তাহলে এই প্রশিক্ষণও তো মাটিতে মারা যাবে। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনে ওড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশ থেকে ইট কিনে নিয়ে আসা হবে। কিন্তু ৩ মাসের মধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১১ লক্ষ বাড়ি নির্মাণ করার লক্ষ্যমাত্রা পূরণ করা হবে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত