Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধ্যরাতে কেক কেটে গোবরডাঙা স্টেশনের ১৪০তম জন্মদিন উদযাপন

গোবরডাঙা স্টেশনের ১৪০তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী হলেন শহরের বাসিন্দা থেকে স্টেশনের নিত্যযাত্রীরা। মধ্যরাতে কাটলেন কেক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বনগাঁ মহকুমার স্বরূপনগর(Swarupnagar) ব্লকে রয়েছে গোবরডাঙা পুরসভা এলাকা। সেই শহরেই রয়েছে শতাব্দী প্রাচীন রেলের স্টেশন। পূর্ব রেলের শিয়ালদা ডিভিসনের বারাসত ও বনগাঁ শাখা লাইনের মধ্যে পড়ে এই স্টেশনটি। নিত্যদিন সেখান দিয়ে কয়েক হাজার যাত্রী ট্রেন ধরেন বা ট্রেন থেকে নেমে গন্তব্যে যান। জেলার মধ্যে অন্যতম ঐতিহ্য ও সংস্কৃতির শহর হিসাবে পরিচিত গোবরডাঙা। সেই শহরের বাসিন্দারাই মঙ্গলবার মধ্যরাতে রেল স্টেশনে রীতিমত কেক কেটে গোবরডাঙা স্টেশনের(Gobordanga Station) ১৪০তম জন্মদিনের উদযাপন(Birthday Celebration) করল। সম্ভবত এই অনুষ্ঠান দেশের মধ্যে প্রথম কোনও রেলস্টেশনের জন্মদিনের উদযাপন ছিল।

১৮৮৩ সালের ৭ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় প্রথম শিয়ালদহ থেকে গোবরডাঙ্গায় এসেছিল ট্রেন। সেই কথা মাথায় রেখেই, দিনটিকে স্মরণীয় করে রাখতে রাতেই গোবরডাঙ্গা স্টেশনে জন্মদিন পালন করার কথা ভাবেন এই স্টেশন দিয়ে নিত্যদিন যাতায়াত করা এই শহরের বাসিন্দাদের একাংশ। সেই মতো মঙ্গলবার রাত ১২টার সময় এই কেক কেটে জন্মদিন পালন করার অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সব থেকে বড় কথা এই অনুষ্ঠানে স্থানীয় স্টেশন কর্তৃপক্ষ বা রেল কর্তৃপক্ষের বিন্দুমাত্র যোগদান ছিল না। সবতাই আয়োজন করেছিলেন শহরের নিত্যযাত্রীরা। শুধু তাই নয়, এদিন সকাল থেকেই গোবরডাঙা স্টেশনের ১৪০ বছর পূর্তি উপলক্ষে স্মারক গ্রন্থ প্রকাশের পাশাপাশি আলোচনা সভা, নাচ, গান, বক্তৃতার আয়োজন করা হয়েছিল স্টেশন চত্বরেই।

গোবরডাঙা স্টেশন দিয়ে বছরের পর বছর ধরে যাতায়াত করতে করতে এই স্টেশনের প্রতি ভালোবাসা জন্মে গেছে নিত্যযাত্রীদের। আর তাই ভালোবাসার অস্তিত্বকে স্মৃতির অ্যালবামে সাজিয়ে রাখতে গোবরডাঙা স্টেশনের ১৪০তম জন্মদিন পালনের বিশেষ উদ্যোগ নেওয়া হয় গোবরডাঙাবাসী ও রেল যাত্রীদের তরফ থেকে। শীত উপেক্ষা করে বহু মানুষ স্টেশনে হাজির হয়ে টিকিট কাউন্টার সহ স্টেশনটিকে ১৪০টি প্রদীপ ও বেলুন দিয়ে সাজিয়ে তুলেছিলেন রাতে। যাত্রীরা তাদের সঙ্গে রাখা গোবরডাঙা রেল স্টেশনের বেশ কিছু পুরনো ছবি সকলের সামনে যেমন তুলে ধরেন, তেমনি নিজেদের বক্তব্যর মাধ্যমে রেল যাত্রার নানা অভিজ্ঞতার কথা ভাগ করে নেন।

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘তিনি যা বলেছিলেন তা-ই সত্যি হচ্ছে…’, ভাইরাল অমিত শাহের পুরনো ভিডিও

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র