আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন’, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) দরাজ প্রশংসা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly)। বৃহস্পতিবার হাইকোর্টে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন।’ এদিন রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ করে একথা বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়ে মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ‘আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।’ সেই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বৃহস্পতিবার মামলার শুনানির শেষে হালকা মেজাজে ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি ‘ঢাকি সমেত বিসর্জন’ মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘ওরা আমাকে বলতে বাধ্য করে।’ এ কথা বলার পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন তিনি। এদিন কুণাল ঘোষের কথার প্রসঙ্গ টেনে পর্ষদের আইনজীবীকে উদ্দেশ করে বিচারপতি বলেন, ‘কুণাল ঘোষের কথা আমি খুব এনজয় করি। রোজ কিছু না কিছু বলেন। তবে আমি কোনও অতিরিক্ত মন্তব্য করব না। কারণ কথার মানে অন্যরকম হয়ে যাচ্ছে। আমি তো বলেছি, ঢাকি বিসর্জন দিয়ে দেব। ওরা আমাকে বলতে বাধ্য করে।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তাঁর মন্তব্য, ‘চন্দ্রিমাদিকে বলে দেবেন, আর কোনও মন্তব্য করব না। আমি কেন খারাপ কথা বলব? মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন।’

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র  কুণাল ঘোষ বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। ওনার কিছু মন্তব্য কানে আসে। তার প্রতিবাদ করছি। যিনি মাথা জানেন, ঢাকি জানেন, তাঁকে সাক্ষী করা হোক। সিবিআইয়ের উচিত তাঁকে ১৬৪ করা। মুখ্যমন্ত্রী ও সরকার ভালো কাজ করছেন, এটা সবাই জানে।’

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ