নতুন কোচের নাম জানাল স্পেন

কোচের দায়িত্ব পেতে চলেছেন লুইস দি লা ফঔন্তে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কোচের পদ থেকে লুইস এনরিকে ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে স্পেন ফুটবল ফেডারেশন দলের নতুন কোচের নাম জানিয়ে দিল। কোচের দায়িত্ব পেতে চলেছেন লুইস দি লা ফঔন্তে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  লুইস এনরিকে কোচের পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করতেই ফুটবল ফেডারেশন নতুন কোচের সন্ধান শুরু করে। তারা সময় নষ্ট করতে বিন্দুমাত্র আগ্রহী ছিল না।  তাই, অনুর্ধ্ব ২১ ফুটবল টিমের কোচিংয়ের দায়িত্ব থাকা ফঔন্তেকেই জাতীয় দলের কোচের পদে নিয়োগের সিদ্ধান্ত নেয়।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের টুইটার হ্যান্ডেলে লুইস দি লা ফঔন্তকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ করার খবর দিতে গিয়ে জানিয়েছে, অনুর্ধ্ব ২১ ফুটবল দলের কোচিংয়ের দায়িত্ব থাকা লুইসের হাতে জাতীয় দলকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব তুলে দেওয়া হল। এই নিয়োগ নিয়ে ক্লাবের সভাপতি লুইস রুবিয়ালেস এবং ক্লাবের ডিরেক্টরের মধ্যে কথা হয়েছে। তারা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন লুইস দি লা ফঔন্তের কাঁধে জাতীয় দলকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব তুলে দেবেন। বৃহস্পতিবার থেকেই কার্যকর  হবে এই নিয়োগ। লুইসকে তাঁর নতুন দায়িত্বের কথা জানিয়ে দেওয়া হয়েছে। 

অন্যদিকে লুইস এনরিকে জানিয়েছেন, চাইলে তিনি কোচের পদে থেকে যেতে পারতেন। ক্লাবও হয়তো তার ব্যাপারে কোনও পদক্ষেপ নিত না। কিন্তু দল হেরে যাওয়ার পর তাঁর মনে হয়েছে, কোচের পদ আঁকড়ে রাখা ঠিক নয়। তাই, ইস্তফা।   

আরও পডু়ন জার্মানি হারলেও ইস্তফার জল্পনা ওড়ালেন কোচ হ্যান্সি

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?