বারুইপুরে দুই বন্ধু খুনের ঘটনায় গ্রেফতার এক

বারুইপুরে দুই বন্ধুকে গুলি করে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ।মূল অভিযুক্ত বলাইয়ের ভাই মজিদ মণ্ডলক গ্রেফতার করেছে তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে দুই বন্ধুকে গুলি করে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। তদন্তে নেমে মুল অভিযুক্তের ভাইকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। বারুইপুর থানার নবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার গোড়দাতে গুলি করে দুই বন্ধুকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত বলাই ওরফে আব্দুল হামিদ মণ্ডল। তার ভাই আব্দুল মজিদ মণ্ডলকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত বেপাত্তা বলাই। শুক্রবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তুলবে পুলিশ।

প্রসঙ্গত গভীর গত মঙ্গলবার রাতে মেলা থেকে ফেরার পথে দুই বন্ধু সাজ্জাদ মণ্ডল এবং সারফুদ্দিন লস্করকে গুলি (Shoot Out) করে খুন করার অভিযোগ ওঠে। রাত দুটো নাগাদ বারুইপুরের নবগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। বারুইপুর পূর্ব বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সাজ্জাদ মণ্ডল এবং সারফুদ্দিন লস্কর। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় এলাকায় এক মেলায় গিয়েছিলেন তাঁরা। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারের সদস্যরা। এরপর রাতে বাড়িতে ফোন আসে যে সাজ্জাদ এবং সারফুদ্দিন গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা সাজ্জাদকে মৃত বলে ঘোষণা করেন। সারফুদ্দিনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কলকাতায় হাসপাতালে আনার পর মৃত্যু হয় সারফুদ্দিনেরও। ঘটনার পর স্থানীয়রা মূল অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

দুই বন্ধু খুনের ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত বলাই ওরফে আব্দুল হামিদ মণ্ডলের খোঁজ শুরু করে পুলিশ। কী কারণে এই খুন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বলাইয়ের ভাই আব্দুল মজিদ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও বলাই এখনও পর্যন্ত পলাতক।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ