জিতু কামালের স্ত্রী নবনীতাকে খুনের হুমকি! ধৃত ৪, অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু

এছাড়াও নবনীতার সঙ্গে ‘অশালীন’ ব্যবহার এবং তাঁকে ‘প্রাণে মেরে ফেলার হুমকি’ দেয় ওই গাড়ি চালক। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় বিরাটী থেকে সোদপুর যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা জিতু কমল ও স্ত্রী অভিনেত্রী নবনীতা দাস। এমনকী এই ঘটনার পরক্ষণেই তারকা দম্পতি নিমতা থানায় অভিযোগ জানাতে গেলে সেখানেও ব্যপক হেনস্থার মুখে পড়েন তাঁরা।সঙ্গে সঙ্গে থানায় তাঁরা অভিযোগ জানালেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। বরং থানার বাইরে এসে ওই যুবক দলবল নিয়ে এসে অভিনেত্রীকে ধর্ষণ এবং মেরে ফেলার হুমকি দেন।

কিন্তু পুলিশ তখনও কোনও পদক্ষেপ নেয়নি বলেই অভিনেত্রী শেষে ফেসবুক লাইভে এসে পুরো বিষয়টি জানায়। তবে এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত গাড়িচালক শিবাশিস দাসকে। এবং শুক্রবার গ্রেফতার করা হল ওই চালকের আরও তিন সঙ্গীকে। যাঁদের একজনের নাম আদিত্য প্রামাণিক। এমনকী যে পুলিশকর্মীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন তারকা স্ত্রী, তাঁর বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সহকারী পুলিশ কমিশনার সুবীর রায়। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারির পর জিতু এক বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘বৃহস্পতিবারের ওই ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছে নবনীতা।’’ তবে শেষমেশ পুলিশে এই পদক্ষেপ করায় খুশি তিনি।

ঠিক কী হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায়?

জানা গিয়েছে, বৃহস্পতিবার মাজেরহাটি ক্রসিং এর কাছে একটি মালবাহী গাড়ি ঘষে দেয় জিতুর গাড়ি। অভিযুক্ত গাড়িচালককে দাঁড় করানো হলে তিনি পাল্টা অভিযোগ তোলেন যে, মালবাহী গাড়ির কাচ ভেঙে দিয়েছেন অভিনেতার গাড়ির চালক। এই ঘটনার পর তড়িঘড়ি নিমতা থানায় যান জিতু-নবনীতা। কিন্তু কয়েক ঘণ্টা থানায় বসে থাকার পরেও তাঁদের অভিযোগ দায়ের করেনি পুলিশ, সেটাই অভিযোগ তারকা দম্পতির। উপরন্তু থানার বাইরে ফের তাঁদের উপর চড়াও হয় অভিযুক্ত গাড়িচালক ও তাঁর সঙ্গীরা। এছাড়াও নবনীতার সঙ্গে ‘অশালীন’ ব্যবহার এবং তাঁকে ‘প্রাণে মেরে ফেলার হুমকি’ দেয় ওই গাড়ি চালক। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন তাঁরা। নিমতা থানার কোনো সহযোগিতা করেনি, বরং তাঁদের গাড়ি বাজেয়াপ্ত করে হয়। এরপর দম্পতির অভিযোগের প্রেক্ষিতেই শুক্রবার সাংবাদিক বৈঠক করেন ব্যারাকপুর কমিশনারেট।

আরও পড়ুনঃ থানায় দাঁড়িয়ে ধর্ষণের হুমকি অভিনেত্রী নবনীতাকে, তারকা দম্পতির বিস্ফোরক অভিযোগে তোলপাড় নেটপাড়া

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ