ইউটিউবে কেন বিজ্ঞাপন, মামলা করে জরিমানার মুখে যুবক

ইউটিউবে (Youtube) বিজ্ঞাপন (Advertisement) দেখানোয় ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছিলেন মধ্যপ্রদেশের যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউটিউবে (Youtube) বিজ্ঞাপন (Advertisement) দেখানোয় বিঘ্নিত হয়েছিল মনঃসংযোগ। আর তার জেরে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছিলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক যুবক। অবশেষে সেই যুবককে উলটে ২৫ হাজার টাকা জরিমানা করল দেশের শীর্ষ আদালত।

পরীক্ষার আগে পড়াশোনার প্রস্তুতির জন্য ইউটিউবে সাবস্ক্রাইব করেছিলেন মধ্যপ্রদেশের আনন্দ কিশোর চৌধুরি নামের ওই যুবক। তাঁর দাবি পড়াশোনার জন্য ইউটিউব সাবস্ক্রাইব করলেও সেখানে যৌন বিষয়বস্তু সংক্রান্ত বিজ্ঞাপন দেখানো হয়েছিল। যার ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটেছিল বলে দাবি ওই যুবকের। তাঁর দাবি, এর ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি। আর বিষয়টি নিয়ে এতটাই ক্ষুব্ধ হন ওই যুবক, ইউটিউবের বিরুদ্ধে মামলা করতে একেবারে দেশের সর্বোচ্চ আদালতে চলে যান।

বিজ্ঞাপনের জেরে মনঃসংযোগ ব্যাহত হওয়ায় জনপ্রিয় ভিডিও হোস্টিং সংস্থার কাছ থেকে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন তিনি। শুক্রবার সেই মামলাটি শুনানির জন্য ওঠে সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কাউল (SK Kaul) এবং এএস ওকা (AS Oka)-র বেঞ্চে। আদালত পর্যবেক্ষণে জানায়, এটি সারবত্তাহীন অভিযোগ। বিচারপতি বলেন, ‘এটি সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে দায়ের করা সবচেয়ে ফালতু পিটিশনগুলির মধ্যে একটি।’ শুধু তাই নয় এই ধরণের মামলা আদালতের সময় অপচয় করে বলে জানায় সর্বোচ্চ আদালত। এরপর শীর্ষ আদালত মামলাকারী যুবককে ১ লাখ টাকা জরিমানা করে। কিন্তু ভরা আদালতে কাঁচুমাচু মুখে হিন্দিতে মামলাকারী যুবক আদালতের কাছে কাতর আবেদন জানিয়ে বলেন, তাঁর এক লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই। বেকার হওয়ায় এত টাকা দেওয়া তার পক্ষে সম্ভব নয় বলে জরিমানা মুকুবের আর্জি জানান তিনি। এরপর আদালত জরিমানা কমিয়ে ২৫ হাজার টাকা করে দেয়। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, শুধুমাত্র প্রচারের জন্য আদালতে এসে এই ধরনের পিটিশন দায়ের করতে পারবেন না তিনি।

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯