সাংবাদিকে গাল মেসির, ঘাড় ধাক্কার হুমকি

রেফারিং নিয়ে ক্ষোভ রয়েছে দুই দলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পাওয়ায় সেমিফাইনাল ম্যাচ পাকা হয়ে গেল আর্জেন্তিনার। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের এক প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন দলের তারকা ফুটবলার মেসি। দুইয়ের কথোপকথনের মাঝে সেখানে অন্য এক সংবাদমাধ্যমের প্রতিনিধি উপস্থিত হলে দেখা গেল মেসি তাকে লক্ষ্য করে চিৎকার করছেন। বলছেন, তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে। মেসির এই আচরণে ওই সংবাদমাধ্যমের প্রতিনিধি রীতিমতো বিস্মিত হয়ে পড়েন।

মেসির এই ব্যবহার অবশ্য নতুন নয়। নেদাল্যান্ডসের বিরুদ্ধে খেলা শেষ হওয়ার পর তাঁকে দেখা গেল প্রতিপক্ষ দলের ম্যানেজার ভ্যান গালের সঙ্গে দুর্ব্যবহার করতে। সহকারী ম্যানেজার এডগার ডেভিডের সঙ্গেও তিনি কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। শুক্রবারের ম্যাচে মেসি আরও একটি রেকর্ড করলেন। দলের প্রাক্তন খেলোয়াড় গ্যাব্রিয়েল বাতুস্তুতার পাশে জায়গা করে নিলেন। গ্যাব্রিয়েল বাতুস্তুতা এখনও পর্যন্ত আর্জেন্তিনার একমাত্র খেলোয়াড় যিনি বিশ্বকাপে সর্বাধিক গোল করেছেন।

এদিকে, গতকালের ম্যাচে রেফারিং নিয়ে দুই দলের মধ্যেই অসন্তোষ তৈরি হয়েছে। রেফারি কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ রয়েছে দুই শিবিরে। সাংবাদিক সম্মেলনে রেফারিং নিয়েও ক্ষোভ উগড়ে দেন মেসি। মঙ্গলবার আর্জেন্তিনা খেলতে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। মঙ্গলবারের ম্যাচে বাতিস্তুতাকে ছাপিয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে। বাতিস্তুতার রেকর্ড মেসি ভাঙতে পারেন কি না, সেটাই দেখার। আর্জেন্তিনা ফাইনালে গেলে এই নিয়ে তারা ছয়বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছবে। আর্জেন্তিনা এখনও পর্যন্ত দুইবার বিশ্বকাপ জয় করেছে। প্রথম ১৯৭৮-য়ে, দ্বিতীয়বার ১৯৮৬তে। 

আরও পড়ুন মেসি গোল দিতেই স্টেডিয়ামে উদ্দাম নাচ গিন্নির

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?