২০২৩-এ ধামাকাদার এন্ট্রি বলিউডের, একঝাঁক বিগ বাজেটের চলচ্চিত্র মুক্তি পাবে গোটা বছর জুড়ে

এছাড়া করণ জোহর ফের পরিচালকের দায়িত্বে ফিরছেন এবং সলমন খানের টাইগার 3-সহ একাধিক চলচ্চিত্র মুক্তি পাবে ২০২৩ সালে। এছাড়াও প্রভাস, অক্ষয় কুমার, সইফ আলি খান এবং রণবীর কাপুরেরও বেশকিছু ছবি ২০২৩ সালে মুক্তি পাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকদিন। বিদায় দেওয়ার পালা ২০২২ সালকে। শুভসূচনার সঙ্গে ২০২৩-এ আমন্ত্রণ জানানোর পালা। করোনার থেকে রেহাই পেলেও চলতি বছর বলিউডের কাছে একেবারেই শুভ ছিল না। এটা ঠিক যে, একাধিক বড় বাজেটের ছবি মুক্তি পেয়েছে এ বছর। কিন্তু তার মধ্যে মাত্র কয়েকটা সিনেমা বলিউডকে ব্যবসা দিতে পেরেছে, বেশিরভাগ ছবিই বলিউডকে ডুবিয়ে দিয়েছে ব্যর্থতার কাতারে। সফলতম ছবিগুলির মধ্যে ছিল, ‘ব্রহ্মাস্ত্র’, ‘দ্য কাশ্মীর ফাইলস’-সহ বিশেষ কিছু ছবি। যাই হোক, ২০২২ সালের বলিউডের নিস্তেজ সফরের পরে, ২০২৩-সালে একেবারে ধামাকাদার এন্ট্রি হতে চলেছে বলিউডের। বড় তারকা অভিনীত চলচ্চিত্রের সঙ্গে বেশকিছু বড় অ্যাকশনধারী ছবি মুক্তি পেতে চলেছে আগামী বছর। সুতরাং বোঝাই যাচ্ছে, ২০২৩ সালটি বলিউডের জন্যে লক্ষী ঘরে ফেরার মতো বছর হতে চলেছে। বাদশা শাহরুখ খান চার বছর পর পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছে তিন তিনটি চলচ্চিত্রের সঙ্গে। এছাড়া করণ জোহর ফের পরিচালকের দায়িত্বে ফিরছেন এবং সলমন খানের টাইগার 3-সহ একাধিক চলচ্চিত্র মুক্তি পাবে ২০২৩ সালে। এছাড়াও প্রভাস, অক্ষয় কুমার, সইফ আলি খান এবং রণবীর কাপুরেরও বেশকিছু ছবি ২০২৩ সালে মুক্তি পাবে। চলুন দেখে নেওয়া যাক, ২০২৩ সালে সর্বাধিক প্রত্যাশিত কোন ১৫ টি বলিউড সিনেমা মুক্তির জন্যে তৈরি হচ্ছে।

পাঠান 

সিদ্ধার্থ আনন্দের আসন্ন অ্যাকশন থ্রিলার পাঠান শাহরুখ খানের চারবছর পর পর্দায় প্রত্যাবর্তনকে চিহ্নিত করবে। ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। আগামী ২৫ জানুয়ারী গোটা দেশব্যাপী মুক্তি পাবে পাঠান।

শেহজাদা

ত্রিবিক্রম শ্রীনিবাসের ২০২০ সালের তেলেগু ব্লকবাস্টার আলা বৈকুণ্থাপুররামুলুর হিন্দি অফিসিয়ালি রিমেক ‘শেহজাদা’ মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি। ছবিতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান এবং কৃতি স্যানন। লুকা চুপির পরে আবারও তাঁরা এই ছবির মাধ্যমে একত্রিত হবেন। ছবিতে আরও অভিনয় করছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, রনিত রায় এবং শচীন খেদেকর।

ময়দান

রবিন্দ্রনাথ শর্মা পরিচালিত এই ক্রীড়া চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী ১৭ ফেব্রুয়ারি। এই ছবিতে সৈয়দ আবদুল রহিম চরিত্রে অভিনয় করছেন অজয় ​​দেবগন। ভারতীয় ফুটবলের সুবর্ণ সময়ের (1952-62) উপর ভিত্তি করে ছবিটি নির্মিত হয়েছে। ছবিতে আরও অভিনয় করছেন প্রিয়মণি, রুদ্রনীল ঘোষ, অভিনয় রাজ সিং এবং গজরাজ রাও।

সেলফি

লাল জুনিয়রের ২০১৯ সালের মালয়ালম ফিল্ম ড্রাইভিং লাইসেন্সের হিন্দি রিমেক, রাজ মেহতার সেলফিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ইমরান হাশমি, ডায়ানা পেন্টি, নুসরাত ভরুচা এবং টিসকা চোপড়া৷ এই ছবিটি করণ জোহর এবং পৃথ্বীরাজ সুকুমারন প্রযোজিত একটি কমেডি মুভি হতে চলেছে। ছবিটি গোটা দেশব্যাপী মুক্তি পাবে আগামী ২৪ ফেব্রুয়ারি।

মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে

একজন অভিবাসী ভারতীয় দম্পতির সত্য কাহিনী অবলম্বনে নির্মিত আশিমা চিব্বরের আসন্ন এই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করছেন রানি মুখার্জি। ছবিটি মুক্তি পাবে আগামী ৩ মার্চ।

সালার

প্রশান্ত নীলের আসন্ন অ্যাকশন থ্রিলারে প্রধান চরিত্রে অভিনয় করছেন, বাহুবলী তারকা প্রভাস এবং শ্রুতি হাসান। হোম্বালে ফিল্মস দ্বারা প্রযোজিত, সালারে পৃথ্বীরাজ সুকুমারন এবং জগপতি বাবুও মুখ্য ভূমিকায় থাকবেন। ঈশ্বরী রাও, সালারে প্রভাসের অনস্ক্রিন মায়ের ভূমিকায় অভিনয় করবেন। ছবিটি মুক্তি পাবে আগামী বছর ২৮ সেপ্টেম্বর।

টাইগার 3

এক থা টাইগার এবং টাইগার জিন্দা হ্যায়ের পরে, এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন সলমন খান এবং ক্যাটরিনা কাইফ। মনীশ শর্মা দ্বারা পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের ১০ নভেম্বর।

শ্যাম বাহাদুর

মেঘনা গুলজার পরিচালিত, স্যাম বাহাদুর ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান সেনাপতি স্যাম মানেকশ-এর বায়োপিক। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন, ভিকি কৌশল। ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের ১ ডিসেম্বর।

ডানকি

ডানকি শাহরুখ এবং রাজকুমার হিরানির প্রথম সহযোগীতা। ছবিতে আরও অভিনয় করছেন তাপসী পান্নু। ছবিটি মুক্তির তারিখ ২০২৩ সালের ২২ ডিসেম্বর।

আদিপুরুষ

ওম রাউত পরিচালিত, আদিপুরুষ রামায়ণের উপর ভিত্তি করে একটি পৌরাণিক চলচ্চিত্র। এই ছবিটি হিন্দি এবং তেলেগুতে একইসঙ্গে শ্যুট করা হয়েছে। ছবিতে অভিনয় করছেন, রাঘব চরিত্রে প্রভাস, জানকি চরিত্রে কৃতি স্যানন এবং লঙ্কেশ চরিত্রে সইফ আলি খান। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১৬ জুন।

ভোলা

এটি লোকেশ কানাগরাজের ২০১৯ সালের তামিল ভোলা-এর অফিসিয়াল রিমেক। ছবিটি পরিচালনা করছেন অজয় ​​দেবগন। এবং এই অ্যাকশন থ্রিলারটিতে মুখ্য ভূমিকাতেও রয়েছেন অজয় ​​দেবগন এবং তব্বু। ছবিটি আগামী বছর ৩০ মার্চ মুক্তি পাবে।

রকি অউর রানি কি প্রেম কাহানি

আলিয়া ভাট এবং রণবীর সিং অভিনীত রকি অউর রানি কি প্রেম কাহানি-এর জন্য করণ জোহর ছয় বছর পর পরিচালকের দায়িত্ব ফিরেছেন। এই রোমান্টিক নাটকটিতে আরও অভিনয় করছেন, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, টোটা রায় চৌধুরী এবং চূর্ণী গাঙ্গুলী। ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের ২৮ এপ্রিল।

জওয়ান

অ্যাটলি দ্বারা রচিত এবং পরিচালিত, জওয়ান একটি অ্যাকশন থ্রিলার, যেখানে শাহরুখ খান দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে আরও থাকবেন, নয়নতারা, বিজয় সেতুপতি এবং সানিয়া মালহোত্রা। ছবিটি মুক্তি পাবে, ২০২৩ সালের ২ জুন।

অ্যানিমাল

পরিচালক সন্দীপ রেড্ডি পরিচালিত অ্যানিমাল-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, রণবীর কাপুর, রশ্মিকা মান্দান্না, পরিণীতি চোপড়া, অনিল কাপুর এবং ববি দেওল। ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের ১৫ আগস্ট।

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের