চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

Share:

নিজস্ব প্রতিনিধি: চাঁদে গিয়ে শুধু ঘর বাঁধলেই তো হবে না, পেটের খাবার জোগাড় হবে কীভাবে? পৃথিবী থেকে প্রতিদিন খাবার পাঠানো যেমন ব্যয়বহুল, তেমনই দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের ক্ষেত্রে তা বেশ কঠিনও। তাই চাঁদের বুকেই যদি ফলানো যায় প্রয়োজনীয় ফসল, তা হলে মহাকাশে মানুষের বসতি গড়ার স্বপ্ন অনেকটাই সহজ হতে পারে। আর সেই স্বপ্নকেই বাস্তবের আরও কাছাকাছি নিয়ে এলেন বিজ্ঞানীরা। চাঁদের মাটির আদলে তৈরি বিশেষ উপাদানে সফলভাবে আলু ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন গবেষকরা। নাসার সহায়তায় পরিচালিত এই গবেষণা ভবিষ্যতে চাঁদে মহাকাশচারীদের খাদ্য জোগানের ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে।

কীভাবে চাঁদের মাটিতে ফলল আলু?

আমেরিকার ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এই অভিনব পরীক্ষা চালিয়েছেন। সেখানে আলু চাষের জন্য বেছে নেওয়া হয়েছিল ‘মোডক’ (Modoc) প্রজাতির আলু। তুলনামূলক দ্রুত বেড়ে ওঠে এই প্রজাতির গাছ। চাঁদের মাটির বৈশিষ্ট্য অনুকরণ করে তৈরি পাঁচ ধরনের উপাদানে আলু চাষের পরীক্ষা করা হয়। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘npj Microgravity’ জার্নালে। চাঁদের মাটিকে বৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় ‘রেগোলিথ’ (Regolith)। মূলত পাথরের গুঁড়ো ও ধুলোর স্তর দিয়ে তৈরি এই উপাদানে পৃথিবীর মাটির মতো জৈব পদার্থ বা নাইট্রোজেন থাকে না। অথচ গাছের স্বাভাবিক বৃদ্ধি ও ফলনের জন্য নাইট্রোজেন অত্যন্ত জরুরি। এর পাশাপাশি চাঁদের মাটিতে থাকা তামার মতো কিছু ভারী ধাতুও উদ্ভিদের বৃদ্ধিতে বাধা তৈরি করতে পারে। এই সমস্যার মোকাবিলায় গবেষকরা ব্যবহার করেন ভার্মিকম্পোস্ট (কেঁচো সার)। কেঁচোর সাহায্যে জৈব বর্জ্য পচিয়ে তৈরি এই সার গাছের প্রয়োজনীয় পুষ্টি জোগাতে সাহায্য করে।  

আরও পড়ুন: বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

পরীক্ষার ফলাফলে দেখা যায়, কোনও ভার্মিকম্পোস্ট ছাড়াই চাঁদের মাটির আদলে তৈরি উপাদানে আলু চাষের চেষ্টা করলে গাছের শিকড় ও কন্দের সঠিক বিকাশ হয়নি। কিন্তু মাত্র ৫ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশাতেই পরিস্থিতি বদলাতে শুরু করে। তৈরি হতে থাকে শিকড় ও আলুর কন্দ। অন্যদিকে, ৩০ শতাংশ কেঁচো সার ব্যবহার করলে আলুর ফলন পৃথিবীর মাটিতে একই পরিবেশে উৎপন্ন আলুর সমতুল্য হয়ে যায়। গবেষণার প্রধান আয়মেরিক গোয়ের জানিয়েছেন, চাঁদের রেগোলিথে নাইট্রোজেনের অভাব রয়েছে। ফলে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ না করলে সেখানে ফসলের স্বাভাবিক বৃদ্ধি সম্ভব নয়। 

মহাকাশচারীদের খাবার হিসেবে আলুই কেন?

চাঁদে দীর্ঘদিন মানুষের বসতি গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়িত হলে খাবারের জোগান অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। পৃথিবী থেকে নিয়মিত খাদ্য পাঠানো অত্যন্ত খরচসাপেক্ষ। সেই জায়গায় চাঁদের মাটিতেই যদি ফসল উৎপাদন করা যায়, তা হলে মহাকাশচারীদের খাদ্যের চাহিদার একটা বড় অংশ মেটানো সম্ভব হতে পারে। আলু এই ক্ষেত্রে বিশেষ উপযোগী। কারণ, অল্প জায়গায় চাষ করেও তুলনামূলক বেশি ক্যালরি পাওয়া যায় এই সবজি থেকে। পাশাপাশি এতে রয়েছে পটাশিয়াম ও ভিটামিন সি-র মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান। গবেষকদের পরীক্ষায় দেখা গিয়েছে, বিশেষ পরিবেশে উৎপন্ন আলুর পুষ্টিগুণেও বড় কোনও অবনতি হয়নি।

তবে কি সত্যিই চাঁদে শুরু হবে আলু চাষ?

গবেষণায় সাফল্য এলেও এখনই চাঁদের মাটিতে কৃষিকাজ শুরু হয়ে গিয়েছে, এমনটা ভাবার কারণ নেই। কারণ, গোটা পরীক্ষাটিই চালানো হয়েছে পৃথিবীর গ্রিনহাউসে। সেখানে প্রকৃত চাঁদের মাটি ব্যবহার করা হয়নি। বরং চাঁদের মাটির বৈশিষ্ট্য অনুকরণ করে তৈরি বিশেষ উপাদান ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ছোট পাত্রে চাষ করার কারণে উৎপন্ন আলুগুলির ওজন সাধারণত ১০ গ্রামেরও কম ছিল। যদিও বড় পাত্রে চালানো অন্য একটি পরীক্ষায় তুলনামূলক বড় আলু পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। উৎপন্ন আলুর পুষ্টিগুণ ও নিরাপত্তাও পরীক্ষাগারে যাচাই করা হয়েছে। তবে গবেষকরা এখনও সেই আলু চেখে দেখেননি।

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের