শীতের আমেজ কলকাতা-সহ রাজ্যে

রবিবারও শীতের আমেজ উপভোগ করছেন শহরবাসী। শীত থাকলেও আগামী পাঁচদিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পৌষ মাসের শুরু থেকেই কলকাতা-সহ রাজ্যে জাঁকিয়ে বসেছে শীত। শনিবারের পর রবিবারও শীতের আমেজ উপভোগ করতে পারছেন শহরবাসী। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হয়েছে। তবে শীত থাকলেও আগামী পাঁচদিন রাজ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আপাতত কয়েকদিন নিম্নমুখী থাকবে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা আগেরদিনের থেকে কিছুটা কম। শনিবার মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি কম। রবিবার ছুটির দিনে শীতের আমেজ থাকায় চুটিয়ে শীত উপভোগ করছেন মহানগরের বাসিন্দারা। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আরও নামবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।

শীতের আমেজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রয়েছে। জেলাগুলিতে কলকাতার থেকে তাপমাত্রা অনেকটা কম। একাধিক জেলায় ১০ ডিগ্রির আশপাশে রয়েছে তাপমাত্রা। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত শীতের এই দাপট চলবে। আগামী পাঁচ দিন আসানসোল তাপমাত্রা থাকতে পারে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে থাকতে পারে ১০.০ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১১.৭ ডিগ্রি সেলসিয়াস, বিষ্ণুপুরে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে- ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে- ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, দিঘায়- ১২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে তাপমাত্রা থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কালিম্পংয়ে- ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে- ৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এছাড়া দমদমে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং হাওড়ায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। এ ছাড়া কৃষ্ণনগরে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, মালদায় ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস ও সুন্দরবনে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক