দুই শতাধিক রিক্সা চালককে দীপাবলির উপহার দিল গ্রীন জলপাইগুড়ি

দুর্মূল্যর বাজারে এহেন দীপাবলির গিফট পেয়ে মুখে হাসি ফুটলো এই প্রান্তিক মানুষদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সর্ষের তেল কিলো প্রতি ২০০ টাকা পার করেছে। এই দুর্মূল্যের বাজারে নুন আনতে পান্তা ফুরোনো রিক্সা চালকদের পক্ষে পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে ১৪ প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসবে সামিল হওয়া একপ্রকার বাতুলতা ছাড়া আর কিছু নয়। কিন্তু তাদের ঘরেও যাতে ১৪ প্রদীপ প্রজ্জ্বলিত হয় সেই উদ্দেশ্যে এগিয়ে এল গ্রীন জলপাইগুড়ি নামে একটি সেচ্ছাসেবী সংস্থা।

সোমবার বিকেলে জলপাইগুড়ি শহরের দুই শতাধিক দুস্থ রিক্সা ভ্যান, টোটো চালকদের হাতে তুলে দেওয়া হল ১৪ টি করে মাটির প্রদীপ, সর্ষের তেল, ১ প্যাকেট করে মোমবাতি, সলতে, দেয়াশলাই সম্বলিত একটি প্যাকেজ। দুর্মূল্যর বাজারে এহেন দীপাবলির গিফট পেয়ে মুখে হাসি ফুটলো এই প্রান্তিক মানুষদের। ঘটনায় উপেন রায় নামে এক বয়স্ক রিক্সা চালক জানালেন একেবারে উপার্যন নেই। রিক্সা চালিয়ে সংসার চালানো যাচ্ছে না। আর সর্ষের তেলের যা দাম তাই ভেবেছিলাম এবার আর ১৪ প্রদীপ জ্বালানো হবে না। কিন্তু আজ রাস্তার মাঝখানে আমাকে দাঁড় করিয়ে তেল, প্রদীপ ইত্যাদি উপহার দিল। সত্যি খুব উপকার হল। এবার ১৪ প্রদীপ জ্বালানো যাবে।

ঘটনায় গ্রীন জলপাইগুড়ি নামে সেচ্ছাসেবী সংগঠনের সাধারন সম্পাদক অঙ্কুর দাস বলেন, আমরা লক্ষ করছিলাম টোটো রিক্সার দাপটে মানুষ এখন আর তেমনভাবে রিক্সা চড়ে না। ফলে রিক্সা চালকদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। তার উপর আসছে দীপাবলি উৎসব। ঘরে ঘরে ১৪ প্রদীপ জ্বলবে। কিন্তু তেলের যা দাম তাতে এদের পক্ষে সংসার সামলে তেল কিনে মাটির প্রদীপ জ্বালানো মুশকিল। তাই আমরা উদ্যোগ নিয়ে এই কর্মসূচি পালন করলাম। আমরা আজ দুই শতাধিক রিক্সা চালকের হাতে মাটির প্রদীপ, তেল সহ অন্যান্য জিনিসপত্র দিয়ে তৈরি করা একটি করে দীপাবলি প্যাকেজ তাদের হাতে তুলে দিলাম।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক