৫৬ বছর বাদে ফের ইতিহাস বিশ্বকাপের ট্র্যাজিক নায়ক এমবাপ্পের

চলতি বিশ্বকাপে মোট আটটি গোল করেছেন ফরাসি তারকা ফরোয়ার্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: তাঁর জাদুতে হেরে যাওয়া ম্যাচে দু’দুবার সমতায় ফিরেছিল ফ্রান্স। তবুও শেষ পর্যন্ত দেশকে বিশ্বকাপ এনে দিতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। কিন্তু চলতি বিশ্বকাপে তিনি ৫৬ বছর বাদে ফের ইতিহাস গড়েছেন। রবিবার আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে তিনটি গোল করে হ্যাটট্রিক করেছেন ফরাসি ফরোয়ার্ড। আর সেই হ্যাটট্রিকের সুবাদে ইতিহাসে ঠাঁই করে নিলেন। বিশ্বকাপের ফাইনাল ইতিহাসে তিনি হলেন দ্বিতীয় খেলোয়াড় যিনি হ্যাটট্রিক করলেন। ১৯৬৬ সালে ফাইনালে জার্মানির বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ইংল্যান্ডের জিওফ হার্স্ট। ওই ম্যাচে জার্মাদের ৪-২ গোলে হারিয়েছিল ব্রিটিশরা।

রবিবার রাতে লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসি ও ডি মারিয়ার জোড়া গোলের সুবাদে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত কোনও গোলই পায়নি ফ্রান্স। সবাই যখন ধরে নিয়েছিলেন একতরফাভাবে জিতে যাবে মেসিরা তখনই ফিনিক্স পাখির মতো উত্থান কিলিয়ান এমবাপ্পের। ৯৭ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে দলকে ২-২ সমতায় ফেরান ফরাসিদের বড় ভরসা। প্রথমটি করেন পেনাল্টি থেকে, পরেরটি সতীর্থের কাছ থেকে পাওয়া পাসে।

দ্বিতীয় গোলের সুবাদে ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। ১০৯ মিনিটে ফরাসিদের বিরুদ্ধে দলকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি।  ১১৮ মিনিটে আবার পেনাল্টি থেকে গোল করে ম্যাচ টাইব্রেকারের দিকে নিয়ে যান এমবাপ্পে। সেই সঙ্গে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করার মতো ইতিহাস গড়েন। যদিও শেষ পর্যন্ত টাইব্রেকারে বিশ্বকাপ জিতে নেয় মেসিরা। আর ম্যাচের নায়ক এমবাপ্পে শেষ পর্যন্ত ট্র্যাজিক নায়ক হিসেবেই মাঠ ছাড়েন।  

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস