Loading live market data...
Loading active stocks...
Connecting...

প্লাস্টিক ব্যাগ পরেছ কেন? ট্রফি উন্মোচনের পোশাক নিয়ে দীপিকাকে তুলোধনা নেটপাড়ার

দীপিকার পোশাকে আঙুল তুলে কেউ প্রশ্ন করলেন, প্লাস্টিক ব্যাগ পরেছ কেন? কেউ বললেন, গায়ে যেন স্লিং ব্যাগ ঝুলিয়েছে! কেউ আবার লিখেছেন, দীপিকা ব্যাগের মধ্যে কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পাঠান’-এর প্রথম গান রিলিজ হওয়ার পর থেকেই ভক্তদের উন্মাদনার শেষ নেই। গানে শাহরুখ দীপিকার রোমহর্ষক রোমান্স দেখে মুগ্ধ ভক্তরা। যেন চারবছর পর ভক্তদের সব আশাপূরণ করে দিয়েছেন শাহরুখ। তবে গানটি যতটা না প্রশংসা পেয়েছে, তার থেকে বেশি কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে শাহরুখ, দীপিকার ‘বেশরম রং’-কে। ইতিমধ্যেই পাঠান নিয়ে বিতর্ক চরমে উঠেছে, বয়কটের ডাক দিয়েছে ক্ষুব্ধ জনতা থেকে রাজনৈতিক মহল। তবে তাতে শাহরুখ এবং দীপিকার একটুও হেলদোল নেই। বরং ফিফা কাতার বিশ্বকাপ মঞ্চে শাহরুখ এবং দীপিকার উপস্থিতি ভারতের গর্ব কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

অভিনেত্রী দীপিকা এদিন কাতার বিশ্বকাপ ট্রফি উদ্বোধন করেছেন, যা নাকি ভারতীয়দের কাছে চরম গর্বের বিষয়। নায়িকার মুকুটেও আরও একটি আন্তর্জাতিক তকমা। রবিবার আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচের আগে লুসেইল স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ ট্রফি উন্মোচন করেছেন দীপিকা। ভারত এখনও ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারলেও ফিফার ইতিহাসে ভারতীয় হিসাবে নোরার পর দীপিকা নাম লেখালেন। এই প্রথম কোনও অভিনেত্রীর হাতে উন্মোচিত হল ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফি। কিন্তু তাতেও অভিনেত্রীকে নিয়ে ট্রোলিংয়ের শেষ নেই। বরাবরের ফ্যাশন আইকন দীপিকা, এদিন তাঁর পরনে ছিল, সাদা ফুল-স্লিভ শার্ট ও কালো রংঙের স্কার্টের উপর একটি বিশেষ ধরনের জ্যাকেট। আর এই জ্যাকেট দেখেই নেটিজেনদের থেকে ধেয়ে এল চরম কটাক্ষ।

দীপিকার পোশাকে আঙুল তুলে কেউ প্রশ্ন করলেন, প্লাস্টিক ব্যাগ পরেছ কেন? কেউ বললেন, গায়ে যেন স্লিং ব্যাগ ঝুলিয়েছে! কেউ আবার লিখেছেন, দীপিকা ব্যাগের মধ্যে কেন? কারও প্রশ্ন, এরকম ডাফেল ব্যাগের মত পোশাক কেন পরেছেন দীপিকা? আসলে দীপিকা যে জ্যাকেটটি পরেছিলেন, তা আর পাঁচটা লেদার জ্যাকেটের থেকে একটু আলাদা। লুই ভুইতোঁ ব্র্যান্ডের ছিল এই অভিনব জ্যাকেটটি। জ্যাকেটের সামনের দিকে ছিল একাধিক চেইন। কোমরে চওড়া বেল্ট। সেইসঙ্গে দুদিকের কাঁধে দুরকম ডিজাইন। লুককে সম্পূর্ণ করতে দীপিকা চুলে টেনে খোঁপা বেঁধেছিলেন, লাল লিপস্টিক, কাজল কালো চোখ, পায়ে পরেছিলেন কালো রংয়ের বুট। হাতে ছিল কালো রংয়ের নেলপালিশ। আসলে দীপিকা নিজেই এই ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসাডর। তবুও কটাক্ষে কটাক্ষে জেরবার অভিনেত্রী। অভিনেত্রীর পাশাপাশি নেটিজেনদের তোপের মুখে এখন লুই ভুইতোঁ ব্র্যান্ডটিও।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা