যাদবপুরের পড়ুয়ার রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) এক পড়ুয়ার রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার (Recover) হল ঝুলন্ত দেহ (Hanging Body)।

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) এক পড়ুয়ার রহস্যমৃত্যু (Mysterious Death)। ঘর থেকে উদ্ধার (Recover) হল ঝুলন্ত দেহ (Hanging Body)। মঙ্গলবার সকালে মৃতদেহ (Dead Body) উদ্ধার করে ময়নাতদন্তের (Post-Mortem) জন্য পাঠিয়েছে পুলিশ (Police)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সোনপাল মজুমদার। ২৭ বছর বয়স তাঁর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ বিভাগে পড়াশোনা করত সে। পর্ণশ্রী থানা এলাকার মহেন্দ্র ব্যানার্জি রোড এলাকায় বসবাস করতে ওই ছাত্র। সোনপাল মজুমদারের ঘনিষ্ঠ বন্ধুদের সূত্রে জানা গিয়েছে, সে বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল। বিশ্ববিদ্যালয়ের ফিল্প স্টাডিজ বিভাগের অতিথি অধ্যাপকদের সঙ্গে বেশ কিছুদিন ধরে সে অসংলগ্ন আচরণ করেছিল বলে দাবি তার বন্ধুদের। এমনকি বন্ধুদের সঙ্গেও বেশ কয়েকদিন ধরে অসংলগ্ন কথাবার্তা বলছিল ওই পড়ুয়া। যা তার বন্ধুদের কাছে বিশ্বাসযোগ্য নয় বলে দাবি। তবে কী কারণে ওই পড়ুয়া এমন অসংলগ্ন আচরণ করছিল, তা স্পষ্ট নয় কারোর কাছে। প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে পড়ত সোনপাল। পরে বিষয় পরিবর্তন করে সে। বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগে পড়া শুরু করে ওই পড়ুয়া।

সোনপালের বন্ধুদের দাবি, বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ বিভাগের সেমেস্টারের পরীক্ষা চলছে বর্তমানে। তৃতীয় সেমিস্টারের প্রথম দুটি পরীক্ষাও দেয় সোনপাল। মঙ্গলবার তার তৃতীয় পরীক্ষা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সোনপালের রহস্যজনক মৃত্যু মেনে নিতে পারছে না তার বন্ধুরা। ঘটনায় ভেঙে পড়েছেন তার আত্মীয় পরিজনরা। কীভাবে ওই ছাত্রের মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। আত্মঘাতী হয়েছে সে, নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে।

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১