ফের প্রধানমন্ত্রীর দৌড়ে দেউবা, নেপালি কংগ্রেসের পরিষদীয় দলনেতা নির্বাচিত

গত ২০ নভেম্বর নেপালের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমাণ্ডু: ফের নেপালের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে একধাপ এগোলেন শের বাহাদুর দেউবা। বুধবার নেপালি কংগ্রেসের পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী। দলের নবনির্বাচিত ৮৯ জন সাংসদের মধ্যে ৬৪ জনই তাঁকে দলনেতা হিসেবে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে মাত্র ২৫ সাংসদ সমর্থন জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক গগন থাপাকে। এদিনের জয়ের ফলে নেপালি কংগ্রেসের প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে উঠে এলেন দেউবা।

গত ২০ নভেম্বর নেপালের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৭৫ সদস্য বিশিষ্ট সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনে জিততে পারেনি কোনও দলই। যদিও নেপালি কংগ্রেস ৮৯টি আসনে জিতে একক বৃহত্তম দলের মর্যাদা লাভ করেছে। ভোটের একমাস পেরিয়ে যাওয়া সত্বেও নতুন সরকার গঠনের জন্য কোনও রাজনৈতিক দল এগিয়ে না আসায় সাংবিধানিক সঙ্কট দেখা দিয়েছে। প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী সরকার গঠনের বিষয়ে চূরান্ত সিদ্ধান্ত নিতে দেশের রাজনৈতিক দলগুলিকে সাতদিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। আগামী ২৫ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত সময় দিয়েছেন।

রাষ্ট্রপতির কড়া মনোভাবের পরেই নড়েচড়ে বসেছে রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্ব। এদিন নতুন পরিষদীয় দলনেতা বাছাই করতে বৈঠকে বসেছিলেন নেপালি কংগ্রেসের নবনির্বাচিত সাংসদরা। পরিষদীয় দলনেতা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও দলের সাধারণ সম্পাদক গগন থাপা। ৬৪ জন সাংসদই পরিষদীয় দলনেতা হিসেবে বিদায়ী প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে সমর্থন জানান। নব নির্বাচিত পরিষদীয় দলনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন নেপালি কংগ্রেসের সাধারন সম্পাদক গগন থাপা।    

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক