হাসিমুখে মেয়েকে ‘ব্রেস্টমিল্ক’ খাওয়াচ্ছেন আলিয়া, আসল রহস্য কী

কিন্তু এখানেই প্রশ্ন, সত্যিই কী ছবিটি আলিয়ার? গত ৬ নভেম্বর কন্যা রাহাকে স্বাগত জানিয়েছেন রণবীর-আলিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেটপাড়ার আর দোষ কি, সেলিব্রেটিদের বলতে দেরি, নীতি পুলিশদের কাজ সারতে দেরি নেই। গতকালকেই ভাইরাল হয়েছে অভিনেত্রী আলিয়া ভাটের মেয়ে রাহাকে ব্রেস্টমিল্ক খাওয়ানোর একটি ছবি। যা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন, খোদ সেলিব্রিটি থেকে আমজনতা। ছবিটি দেখে মা হিসেবে আলিয়াকে ১০০ তে ১০০ দিয়েছেন অনেকে, এমনকী সমাজের বাধাধরা ট্যাবু ভেঙে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর দৃশ্য দেখে অভিযাত্রীকে ধন্য ধন্য করেছেন সকলেই। আসলে, অভিনেত্রী মানেই ফিগার, সৌন্দর্য্যে টি টম্বুর হতে হবে সেটাই স্বাভাবিক। কিন্তু বাচ্চাকে ব্রেস্টমিল্ক খাওয়ানো অনেকের মতেই ফিগারকে ধ্বংস করা। তাই অভিনেত্রীদের ক্ষেত্রে এই ধরনের দৃশ্য দেখা একেবারেই অকল্পনীয়।

ভাইরাল ছবিতে দেখা গিয়েছিল, লাল রঙা শাড়িতে আলিয়া বাচ্চাকে কোলে তুলে বুকের দুধ খাওয়াচ্ছেন। অভিনেত্রীকে খুব খুশি মনেই এই কাজটি করতে দেখা গিয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন, সত্যিই কী ছবিটি আলিয়ার? গত ৬ নভেম্বর কন্যা রাহাকে স্বাগত জানিয়েছেন রণবীর-আলিয়া। তবে বাচ্চার ছবি সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছেন তারকা দম্পতি। তাহলে সম্প্রতি ভাইরাল হওয়া আলিয়ার ছবিটা কার? আসলে ছবিটি অন্য কারুর, সেখানে আলিয়ার মুখ বসানো হয়েছে। মেয়ের জন্মের দিন কয়েক বাদেই মেয়ের নাম জানিয়েছেন তারকা দম্পতি। মেয়ের নাম রাহা।

এই নামের অর্থ কি, তাও জানিয়েছেন অভিনেত্রী।সংস্কৃতি, বাংলা, হিন্দি, আরবি ভাষায় রাহা অর্থ, শান্তি, বিশ্বাস, ভরসা, সুখ, স্বাধীনতা ইত্যাদি। রণবীরের মা নিতু কাপুর নাতনীর নামকরণ করেছেন। কাজের ফ্রন্টে, আলিয়াকে পরবর্তীতে দেখা যাবে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ তে। এছাড়াও তিনি ফারহান আখতার পরিচালিত ‘জি লে জারা’তে ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করবেন।

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের