করোনার বাড়বাড়ন্ত রুখতে কোন পথে? বৃহস্পতিবার জরুরি বৈঠক স্বাস্থ্য ভবনে

গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন মাত্র একজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাপান, আমেরিকা সহ পাঁচ দেশে করোনা সংক্রমণ বেলাগাম হয়ে উঠতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। মারণ ভাইরাসের তাণ্ডব রুখতে একাধিক পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। সামনেই যেহেতু বড়দিন, নিউ ইয়ারের মতো উ‍ৎসব রয়েছে তাই করোনার উপরে নজরদারি বাড়াতে বুধবার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ওই নির্দেশের পরেই প্রাণঘাতী ভাইরাসের বাড়বাড়ন্ত রুখতে কোন দাওয়াই প্রয়োগ করা হবে তা নিয়ে আগামিকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠকে বসছেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা। ওই বৈঠকে যোগীরাজ রায় সহ একাধিক বিশিষ্ট চিকি‍ৎসককে ডাকা হয়েছে।

বুধবারই দেশে চার জনের শরীরে চিনে তাণ্ডব চালানো করোনা প্রজাতির খোঁজ মিলেছে। ফলে উদ্বেগ অনেকটাই বেড়েছে। যেহেতু আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু রয়েছে তাই মারণ ভাইরাসের সংক্রমণ যে কোনও সময়ে বেলাগাম হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদিও পশ্চিমবঙ্গে এখনও করোনা সংক্রমণ যথেষ্টই নিয়ন্ত্রণে। স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন মাত্র একজন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ২৮৭ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ০২ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা মাত্র ৪০।’

কিন্তু ওই স্বস্তির পরিসংখ্যানে হাত গুটিয়ে বসে থাকতে নারাজ স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরা। কথায় বলে, সাবধানের মার নেই। তাই নমুনা পরীক্ষা বাড়ানোর পাশাপাশি মাস্ক পরা সহ, ফের করোনা বিধি মেনে চলার উপরে জোর দেওয়ার জন্য রাজ্যের সাধারণ মানুষকে পরামর্শ দিতে চলেছেন তাঁরা। যেহেতু সামনে বড়দিন, নিউ ইয়ার ও গঙ্গাসাগর মেলা রয়েছে, তাই বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন বলেই মনে করছেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ২৫ মিনিট ধরে চক্কর কাটল চিনের যুদ্ধবিমান!

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের