নাকা চেকিং – এ বাংলা থেকে বিহারে মদ পাচার করতে গিয়ে ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিশচন্দ্রপুর: ফের বড়সড় সাফল্য পুলিশের। বাংলা থেকে বিহারে মদ পাচার করতে গিয়ে ধৃত ২ । গভীর রাতে বাংলা-বিহার সীমান্তে নাকা চেকিং এর সময় ভারত সরকারের জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission)একটি বোর্ড লাগানো গাড়ি থেকে উদ্ধার ১০০ বোতল মদ। ধৃত দুই বিহারের বাসিন্দা কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সাহারাবাহারা ৮১ নম্বর জাতীয় সড়কের কাছে বাংলা-বিহার সীমান্তে হরিশ্চন্দ্রপুর থানার এ-এস-আই রাজীব পালের নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে চলছিল রুটিন নাকা চেকিং(Naka Checking)।

সেই সময় ভারত সরকারের জাতীয় মানবাধিকার কমিশনের বোর্ড লাগানো একটি গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়িতে উপস্থিত দুই যুবকের কাছ থেকে সদুত্তর না মেলায় গাড়ির তল্লাশি শুরু করে পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয় ১০০ বোতল বিলিতি মদ। যার বাজার মূল্য আনুমানিক ২০ হাজার টাকা। আটক করা হয় সেই গাড়িটিকে।গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা দুই যুবককে। ধৃতদের নাম মোহাম্মদ তারিখ(২৪) এবং তানবির আলম(১৯)। ধৃতরা বিহারের কাটিহার জেলার হাজীপুরের বাসিন্দা।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, ওই মদ বিহারে অবৈধ ভাবে পাচারের চেষ্টা করছিল তারা। এর আগেও এই ভাবে ভারত সরকারের ভুয়ো বোর্ড লাগিয়ে ওই দুই যুবক বিভিন্ন অবৈধ পাচার কাজ চালিয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। ধৃত ২ যুবককে শুক্রবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়।হরিশ্চন্দ্রপুর থানার (Harishchandrapur P.S.) পুলিশ জানিয়েছে এর সঙ্গে আরও বড় কোন পাচার চক্রের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে এই রাজ্যের প্রভাবশালী ব্যক্তিদের মদত থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন