ফিরে দেখা ২০২২: চলতি বছরে বলিউড তারকাদের কিছু বিতর্কিত মন্তব্য

যে কারণে নেটমহল থেকে নেতামহল, সবার কাছেই একাধিকবার তুলোধনা হয়েছেন একাধিক অভিনেতা-অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড আর বিতর্ক পরস্পর পরস্পরের সঙ্গে সংযুক্ত। কারণ বলি সেলিব্রিটিরা প্রায়শই তাঁদের কূটনৈতিক এবং রাজনৈতিক বেফাঁস মন্তব্যের জন্যে বিপাকে পড়েন। যে কারণে নেটমহল থেকে নেতামহল, সবার কাছেই একাধিকবার তুলোধনা হয়েছেন একাধিক অভিনেতা-অভিনেত্রী। আজ জানাব ২০২২ সালে সেলিব্রিটিদের কিছু বিতর্কিত মন্তব্য, যেগুলির কারণ বছর জুড়ে একাধিক সেলিব্রিটি আইনী জটিলতার সম্মুখীনও হয়েছেন।

রিচা চাড্ডা ‘গালওয়ান’ বিতর্ক

অভিনেত্রী রিচা চাড্ডা সর্বদা সোশ্যাল মিডিয়ায় মনের কথা বলার জন্যে পরিচিত। কিছুদিন আগেই উত্তর সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর একটি বিবৃতিকে উপহাস করে বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। যদিও পরে তিনি টুইটটি মুছে ফেলেন, কিন্তু এই নিয়ে সেই সময় নেটপাড়া একেবারে ক্ষুব্ধ হয়ে ওঠে। উত্তর চিনা সৈন্যদের সঙ্গে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের কথা উল্লেখ করে রিচা টুইটে বলেন “গালওয়ান হাই”। এরপরই সেনাদের উপহাস করার কারণে রিচা চাড্ডাকে বয়কট করার দাবি তোলেন নেটমহল। শেষে ব্যাপক জনরোষের মুখে পড়ে অভিনেত্রী জনসাধারণের কাছে ক্ষমা চান এবং টুইটটি মুছে দেন।

কিচ্ছা সুদীপ বনাম অজয় ​​দেবগন

এই বিতর্ক শুরু হয়েছিল আঞ্চলিক পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার সুদীপ সঞ্জীব, যিনি কিচ্ছা সুদীপ নামে পরিচিত তাঁর দ্বারা। যিনি প্রাথমিকভাবে কন্নড় চলচ্চিত্রে কাজ করেন, তিনি একটি টুইটের মাধ্যমে লিখেছিলেন ‘হিন্দি জাতীয় ভাষা নয়’। তখনই তাঁর এহেন কথার জবাবে, বলিউড অভিনেতা অজয় ​​দেবগন হিন্দিতে একটি দীর্ঘ নোট লিখে একাধিক কথা বলেন। যার ফলে দুজনের মধ্যেই ব্যপক লড়াই চলে।

‘দ্য কাশ্মীর ফাইলস একটি অশ্লীল ছবি’-নাদাভ ল্যাপিড

ইসরাইল চলচ্চিত্র পরিচালক নাদাভ ল্যাপিড, গত মাসেই ভারতে এসেছিলেন এবং IFFI-এর আন্তর্জাতিক জুরির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। উৎসবে একটি বক্তৃতায় তিনি ‘কাশ্মীর ফাইলস’ চলচ্চিত্রটিকে ‘অশ্লীল ও প্রচারণামূলক’ চলচ্চিত্র বলে অভিহিত করার পর থেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয় ইসরায়েলি প্রধানমন্ত্রীসহ গোটা বিশ্বের। যদিও ল্যাপিড শেষ অবধি তাঁর বক্তব্যে অটল থাকে এবং কাশ্মীর ফাইলের পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং অভিনেতা অনুপম খের তাঁকে ‘সুবিধাবাদী’ বলে অভিহিত করেন।

আলিয়া ভাট দর্শকদের তাঁর ছবি না দেখার জন্য অনুরোধ করেছেন

২০২২ সালে আলিয়ার অভিনীত অন্যতম ব্লকবাস্টার হিসেবে চিহ্নিত হয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবির একটি প্রকাশনাকে অভিনেত্রী বলেছিলেন যে, তাঁর কাজ তাঁকে রক্ষা করবে সবসময়। এরপর তিনি বলেন, দর্শকদের যদি তাঁর নিজের স্বজনপ্রীতি নিয়ে এত সমস্যা থাকে তবে তাঁর সিনেমা দেখা উচিত নয়। এই বক্তব্যের জন্য আলিয়া সেই সময় ব্যপক ট্রোলড হয়েছিলেন।

পরেশ রাওয়াল ‘বাঙালিরা মাছ প্রেমি বলে রান্না বেশি গ্যাসের প্রয়োজন হয়’ বিতর্ক

গুজরাতে বিজেপির প্রচারাভিযানের বক্তৃতায়, অভিনেতা-রাজনীতিবিদ পরেশ রাওয়াল গুজরাতের একটি সভার বক্তৃতায় রোহিঙ্গা অভিবাসী এবং বাংলাদেশিদের বিষয়ে কুমন্তব্য করেছিলেন। বলেছিলেন, আবার গ্যাস সিলিন্ডার সস্তা হবে, মূল্যস্ফীতি বাড়বে, রোহিঙ্গারা গুজরাতিদের পাশে থাকতে শুরু করলে কী হবে? অবৈধ অভিবাসীরা যদি গুজরাত দখল করে। তাহলে স্থানীয়রা গ্যাসের দাম কমিয়ে বাঙালিদের জন্য মাছ রান্না করবে কী করে? অভিনেতা এই বক্তব্যের জন্য প্রবল বিপাকে পড়েন, এবং আইনের মুখোমুখি হন। অবশ্য পরে জনসাধারণের কাছে ক্ষমা চাওয়ার পরেও তাঁকে কলকাতা পুলিশ তলব করেছিল।

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের