ফিরে দেখা ২০২২: অকালেই মৃত্যুর পথ বেছে নিয়েছেন যে সকল অভিনেত্রীরা

যার মধ্যে রয়েছে লতা মঙ্গেশকর, কেকে, বাপ্পি লাহিড়ি, সন্ধ্যা মুখোপাধ্যায়, নারায়ণ দেবনাথ, বীরজু মহারাজ প্রমুখ ব্যক্তিত্বদের। যারা দেশের রত্ন ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ শেষপ্রায়। আর মাত্র ৬ দিন বাকি। করোনা মুক্ত হয়ে চলতি বছরটি ভালো দেশবাসীর ভাল সময় কাটলেও বলিউডের উপর দিয়ে বয়ে গেছে ঝড়। তবে শুধু বলিউডই নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও একই ঝড় বয়ে গিয়েছে। যেমন বলিউডের চাইতে দক্ষিণী ছবির মাহাত্ম্য ২০২২ এই প্রকাশ পেয়েছে, তেমনি বলিউড একেবারেই ব্যবসা করতে পারেনি ২০২২ সালে। মাত্র কয়েকটা চলচ্চিত্র সফলতার মুখ দেখেছে। তবে ২০২২ সালে দেশের বিনোদন মহল হারিয়েছে একাধিক কিংবদন্তি শিল্পীদের। যার মধ্যে রয়েছে লতা মঙ্গেশকর, কেকে, বাপ্পি লাহিড়ি, সন্ধ্যা মুখোপাধ্যায়, নারায়ণ দেবনাথ, বীরজু মহারাজ প্রমুখ ব্যক্তিত্বদের। যারা দেশের রত্ন ছিলেন। এছাড়াও চলতি বছরের শুরু থেকেই খবরে খবরে জেরবার হয়ে গিয়েছিল দেশের একাধিক তরুণ অভিনেত্রীর মৃত্যুর খবরে। যারা অকালেই মারা গিয়েছেন। তাঁদের মধ্যে কেউ আত্মহত্যা করেছেন, কেউ খুন হয়েছেন। যা আজও বলিউডকে ভয় দেখায়। জানুন, ২০২২ সালে কোন কোন অভিনেত্রী অকালেই প্রাণ হারিয়েছেন।

টেলিভিশন অভিনেত্রী বৈশালি টক্কর

গত ১৫ অক্টোবর ইন্দোরে নিজের বাড়িতেই আত্মহত্যা করেছেন মুম্বই টেলিভিশন অভিনেত্রী বৈশালি টক্কর। তাঁর মৃত্যুতে রীতিমতো কেঁপে উঠেছিল গোটা বলিউড। জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিস্তে ক্যায়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তাঁর বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেত্রীকে। তাঁর রেখে যাওয়া সুইসাইড নোট থেকে উঠে আসে বিস্ফোরক তথ্য। জানা যায়, অভিনেত্রীর প্রাক্তন স্বামী রাহুল নাভলানি, তাঁর প্রতিবেশী এবং প্রতিবেশীর স্ত্রী তাঁকে আত্মহত্যার প্ররোচনা করেছেন। যদিও রাহুল এখনও পলাতক। ২০১৫-২০১৬ পর্যন্ত ইয়ে রিস্তে ক্যায়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকে সঞ্জনার চরিত্রে অভিনয় করেছিলেন বৈশালি, এছাড়াও শশুরাল সিমর কা, ইয়ে হ্যায় আশিকিতেও তিনি অভিনয় করেছিলেন।

সোনালি ফোগাট

গত ২৩ আগস্ট মাত্র ৪২ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিজেপি নেত্রী তথা টিকটক স্টার তথা টিভি অভিনেত্রী সোনালি ফোগাট। তাঁর মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, গোয়ায় মৃত্যু হয় তাঁর, প্রাথমিক তদন্তে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে তা প্রমাণ হলেও পরে জানা যায়, তাঁকে তাঁর দলবলের দ্বারাই হত্যা করা হয়েছে। তিনি চরিত্রের দিকেও খুব একটা ভালো ছিলেন না।

মালয়লাম অভিনেত্রী সাহানা

গত ১৮ মে কেরালার কোঝিকড়ে নিজের বা ভবন থেকে উদ্ধার হয় জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সাহানার মৃতদেহ। তবে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২১ বছর। অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুর পর তাঁর স্বামী সাজ্জাককে গ্রেফতার করা হয়, অভিযোগ উঠেছিল তিনিই সাহানাকে হত্যা করে ঝুলিয়ে দিয়েছিলেন। কারণ তিনি বেকার ছিলেন। তাই মানসিক ও গার্হস্থ্য হিংসার শিকার হয়েছিলেন অভিনেত্রী।সবেমাত্র মালায়ালাম এবং তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছিলেন তার মধ্যেই সব ফেলে রেখে চির নিদ্রায় চলে গেলেন অভিনেত্রী। অভিনেত্রীর পরিবারের দাবি তাঁর স্বামীই তাঁকে প্রায়শই হত্যার হুমকি দিতেন, তিনিই খুন করেছেন অভিনেত্রীকে।

তামিল অভিনেত্রী দীপা

পুলিন জেসিকা হিসেবেই তামিল ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন এই অভিনেত্রী। গত ১৮ সেপ্টেম্বর চেন্নাইয়ের ভিরুগামবক্কামে অবস্থিত নিজের ভাড়া করা আবাসনেই আত্মহত্যা করেন এই অভিনেত্রী। তিনি ছিলেন মূলত অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। বেশ কয়েকটি তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন দীপা। বেশ প্রতিষ্ঠিত অভিনেত্রী ছিলেন তিনি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৮বছর। তবে তাঁর মৃত্যুও কোনো প্রেমঘটিত কারণে হয়েছিল তা পরে জানা যায়।

তুনিশা শর্মা

২৪ ডিসেম্বর অর্থাৎ শনিবার বিকেল সাড়ে ৩ টে নাগাদ মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইতে জনপ্রিয় সিরিয়াল ‘আলিবাবা’-র শ্যুটিং সেটে টি-বিরতির সময় কো-স্টার শীজান মহম্মদ খানের মেক-আপ রুমের ভেতরের বাথরুম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। তাঁর মৃত্যুর কারণ প্রেমঘটিত কিনা তা নিয়ে এখনও তদন্ত চলছে। তিনি একাধিক টিভি শো এবং চলচ্চিত্রে অভিনয়ের করেছেন। শিশুশিল্পী হিসেবে তাঁর বলিউডে আত্মপ্রকাশ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২০ বছর।

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন