প্রকাশিত হল অটল বিহারী বাজপেয়ীর বায়োপিকের প্রথম লুক

অবশেষে অপেক্ষার অবসান হয়েছে এবং পঙ্কজ ত্রিপাঠিকে দেখতে অবিকল অটল বিহারী বাজপেয়ীর মতো দেখাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে পালিত হচ্ছে বড়দিন। আমজনতা থেকে সেলিব্রিটি সবাই মেতে উঠেছেন উৎসবের মেজাজে। তবে আজ ২৫ ডিসেম্বর পর পর তিনবার হওয়া ভারতীয় প্রাক্তন প্রধানমন্ত্রী, অটল বিহারী বাজপেয়ীরও জন্মদিন। বেশ কয়েক মাস আগে থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রীর বায়পিক হওয়ার একটি খবর রটেছিল। যদিও এই রটনা একেবারেই সঠিক, আগামী বছরেই মুক্তি পাবে অটল বিহারী বাজপেয়ীর বায়পিক। প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন, বলিউডের প্রতিভাবান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। সুতরাং ভক্তদের উত্তেজনা যে, দ্বিগুণ হয়েছে তা আর বলতে বাকি রাখেনা। অভিনেতা নিজেও জানিয়েছেন তিনি অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে ধন্য। আজ প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপনে নির্মাতারা ছবির ফার্স্ট লুক প্রকাশ করেছে। ছবিতে, বায়োপিক ‘ম্যায় অটল হুঁ’-এ প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে পঙ্কজ ত্রিপাঠির প্রথম চেহারা উন্মোচিত হয়েছে।

বহুমুখী প্রাক্তন প্রধানমন্ত্রীর যাত্রাকে ঘিরে আবর্তিত হবে এই চিনি ছবি। যিনি একজন কবি, একজন রাষ্ট্রনায়ক, একজন নেতা এবং একজন মানবতাবাদীও ছিলেন। অটল বিহারীর ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠীকে দেখে একেবারে চমকে গিয়েছেন দর্শককুল। অভিনেতাকে একেবারেই চেনা দায়। তাঁর মেকআপ এতটাই নিখুঁত হয়েছে যে, হুবহু অটল বিহারী বাজপেয়ী লাগছে অভিনেতাকে দেখতে। যখন থেকেই নির্মাতারা ঘোষণা করেছেন যে, পঙ্কজ ত্রিপাঠী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করবেন, তখন থেকেই দর্শকরা প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে অভিনেতার রূপান্তর দেখার জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে এবং পঙ্কজ ত্রিপাঠিকে দেখতে অবিকল অটল বিহারী বাজপেয়ীর মতো দেখাচ্ছে। ইনস্টাগ্রামে গিয়ে, পঙ্কজ ত্রিপাঠী প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে তাঁর চেহারা শেয়ার করে লিখেছেন, “আমি হোঁচট খাইনি, মাথা নিচু করিনি। আমি স্থাবর।”

জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক, রবি যাদব দ্বারা পরিচালিত এবং উৎকর্ষ নাইথানি রচিত, ছবিটি ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পাবে। চলচ্চিত্রটির সঙ্গীত রচয়িতা সেলিম-সুলাইমান সমীরের গানের সঙ্গে, সোনু নিগম মোশন ভিডিওটির জন্য কণ্ঠ দিয়েছেন। মেন অটল হুন উপস্থাপিত হয়েছে ভানুশালী স্টুডিওস লিমিটেড এবং লিজেন্ড স্টুডিও-র দ্বারা, এবং প্রযোজনা করেছে বিনোদ ভানুশালী, সন্দীপ সিং, স্যাম খান এবং কমলেশ ভানুশালী, সহ-প্রযোজনা করেছেন জিশান আহমেদ এবং শিব শর্মা।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের