বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিচ্ছেদ! শীজানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুনিশার মায়ের

'শীজান তুনিশাকে শুধুমাত্র ব্যবহার করেছে, একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল ওঁর', প্রতারণার অভিযোগ তুনিশার মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যুর দিন কয়েক আগেই তুনিশা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এদিকে তুনিশার মৃত্যুর কারণ উদঘাটন করতে পুলিশের একের পর এক প্রশ্নের মুখে তুনিশার প্রেমিক অভিনেতা শীজান খান। মৃত্যুর ১৫ দিন তুনিশা-শীজানের ব্রেকাপ হয়ে যায়। তা নিয়েই মানসিক চাপের মধ্যে ছিলেন অভিনেত্রী। পুলিশের কাছে শীজান অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন। এবং কেন তাঁদের বিচ্ছেদ হয়েছিল সেই নিয়ে শীজান জানিয়েছেন তাঁদের ধর্ম আলাদা এবং বয়সের বিস্তর ফারাক ছিল। সেই কারণেই সম্পর্কের থেকে সরে এসেছালেন শীজান। এই কথার প্রেক্ষিতে পুলিশ শীজানকে উল্টে প্রশ্ন করেছিলেন যে, তুনিশাকে তিনি কী ধর্ম পরিবর্তন করাতে চেয়েছিলেন এবং তারপর তাঁকে বিয়ে করার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন শীজান? কারণ তুনিশার বয়স ছিল মাত্র ২০ বছর এবং শিজানের বয়স মাত্র ২৮ বছর বলে জানা গিয়েছিল।

শুধু তাই নয়, শীজানের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছিলেন তুনিশার মা, একই সঙ্গে শীজান নাকি অনেক মেয়ের সঙ্গে প্রতারণা ও সম্পর্ক রাখছিলেন। তুনিশার মা জানান, ছয় মাস আগে দুজনেই সম্পর্কে জড়ান। ১৫ দিন আগে তাঁদের ব্রেকাপ হওয়ার কারণে তুনিশা মানসিক চাপে ছিলেন। ইতিমধ্যেই পুলিশ তুনিশা ও শীজানের মোবাইল ফোন পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে। পুলিশের সন্দেহ, মেক-আপ রুমে দুপুরের খাবারের সময় দুই শিল্পীর মধ্যে এমন কিছু ঘটেছিল, যার জেরে আত্মহত্যা করেছেন তুনিশা। তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতেই শীজান খানকে গতকাল গ্রেফতার করা হয়। এছাড়াও শীজানের বিরুদ্ধে আরও একাধিকবার অভিযোগ আনেন তুনিশার মা। একটি ভিডিও বার্তায়, তুনিশার মা জানিয়েছেন, শীজান তুনিশাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারপরে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে থাকা সত্ত্বেও, তুনিশার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন শীজান। তিন-চার মাস ধরে ব্যবহার করেছেন তিনি তুনিশাকে। শীজানের যেভাবেই হোক শাস্তি চেয়েছেন তুনিশার মা।

“লাভ জিহাদ”-এর সূত্র ধরেই পুলিশ তদন্ত করছে৷ মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিশ মহাজন জানিয়েছেন, “লাভ জিহাদ” – একটি শব্দ যা কিছু কট্টরপন্থী হিন্দু গোষ্ঠী দ্বারা ব্যবহৃত হয়। যেটির অর্থ, মুসলিম পুরুষরা প্রায়শই বিয়ের মাধ্যমে হিন্দু মহিলাদের প্রতারণা করে এবং তাঁদের জোর করে ধর্মান্তরিত করাতে চায়। তাই যদি “লাভ জিহাদের” কারণে তুনিশার মৃত্যু হয়, তবে অবশ্যই দোষীর কঠোর শাস্তি হবে৷ ২৪ নভেম্বর মুম্বইয়ের কাছে ভাসাইতে শুটিংয়ের সময় আত্মহত্যা করেন তুনিশা। তিনি জনপ্রিয় ধারাবাহিক শো ‘আলি বাবা: দাস্তান-ই-কাবুল’ জনপ্রিয় নায়িকা ছিলেন। শ্যুটিং চলাকালীন তুনিশাকে একটি ওয়াশরুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।২০১৩ সালে প্রিমিয়ার হওয়া ভারত কা বীর পুত্র মহারানা প্রতাপের মাধ্যমে তুনিশা শর্মা অভিনয় জীবন শুরু করেন। বেশ কয়েকটি টিভি শোতে অভিনয় করার পাশাপাশি, তিনি বলিউড চলচ্চিত্র ফিতুর, বার বার দেখা এবং কাহানি 2-এ অভিনয় করেছেন।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ