প্রচন্ড ঠান্ডায় শ্যুটিং করতে গিয়ে জ্বরে আক্রান্ত, হাসপাতালে ভর্তি হিমাংশী খুরানা

আগের দিন শ্যুটিং শেষ হওয়ার পরেও তিনি নানা ব্যস্ততার কারণে বিশ্রাম নেননি। কারণ তাঁকে বলে দেওয়া হয়েছিল, বড়দিনের আগে কাজটি শেষ করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে পরপর দুঃখের খবর। তুনিশার আকস্মিক মৃত্যুর রেশ না যেতেই শোনা গেল জনপ্রিয় পাঞ্জাবি অভিনেত্রী-গায়িকা হিমাংশি খুরানা, নাক দিয়ে রক্ত ​​পড়া ও প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে রোমানিয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গিয়েছে, প্রাক্তন বিগ বস 13 প্রতিযোগী তাঁর আসন্ন পাঞ্জাবী সিনেমা ‘ফাট্টো দে ইয়ার বাড়ে নে’-এর জন্যে রোমানিয়ায় মাইনাস 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুটিং করেছিলেন। তখন সেখানে বৃষ্টিও হচ্ছিল, তাই অত্যন্ত ঠান্ডা আবহাওয়ায় বৃষ্টির নিচে শুটিং করাতে তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। এমনকী জানা যায়, প্রচণ্ড ঠান্ডায় তাঁর নাক দিয়ে রক্ত ​​পড়া সত্ত্বেও, হিমাংশি শ্যুটিং চালিয়ে গিয়েছিলেন।

গতকাল রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে খবর, হিমাংশী অত্যন্ত হিমাঙ্কিত জলবায়ুতে বৃষ্টির সিকোয়েন্সের শুটিং করছিলেন। আগের দিন শ্যুটিং শেষ হওয়ার পরেও তিনি নানা ব্যস্ততার কারণে বিশ্রাম নেননি। কারণ তাঁকে বলে দেওয়া হয়েছিল, বড়দিনের আগে কাজটি শেষ করতে হবে। তাই পরের দিন যখন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল তখনও তিনি একটানা শুটিং চালিয়ে যাচ্ছিলেন। সেদিন থেকেই তাঁর খুব জ্বর এবং নাক দিয়ে রক্ত ​​পড়তে শুরু করে। হিমাংশী বিছানা থেকে উঠতেও পারছিল না, ক্রু ডাক্তারকে ডেকেছিল অভিনেত্রীর চেক-আপের জন্য। তাকে একটি ড্রিপ দেওয়া হয়েছিল এবং পরবর্তী কয়েক দিনের জন্য যথাযথ বিশ্রাম নিতে বলা হয়েছিল। কিন্তু শোনেননি। সেই কারণেই এই পরিস্থিতি, তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

এদিকে, হিমাংশী রিয়েলিটি শো ‘বিগ বস 13’-এ তাঁর কাজের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন। যেখানে তিনি তাঁর সহ-প্রতিযোগী অসীম রিয়াজের প্রেমে পড়েছিলেন এবং দুজনে বাড়ির ভিতরে ডেটিং শুরু করেছিলেন। সম্প্রতি, তিনি বিগ বস 13-এর পরে হতাশা এবং উদ্বেগের সঙ্গে কীভাবে যুদ্ধ করেছিলেন, সেই সম্পর্কে জানান, “ঘরে নেতিবাচকতার কারণে আমি বিষণ্নতায় চলে গিয়েছিলাম। আমি এতটাই কষ্ট পেয়েছি যে এর থেকে বেরিয়ে আসতে আমার প্রায় দুই বছর লেগে গিয়েছে।” কাজের দিক থেকে, হিমাংশী বেশ কয়েকটি পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন যেমন ‘জিত জাঙ্গে জাহান, সাদ্দা হক, লেদার লাইফ, আফসার এবং অন্যান্য।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়