শুরু হল প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ, খুশি চাকরিপ্রার্থীরা

এদিন ২০০ জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক (Primary) শিক্ষক নিয়োগের জন্য শুরু হল ইন্টারভিউ (Interview)। মঙ্গলবার সকাল ১০টা থেকে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ইন্টারভিউ নেওয়া শুরু হয়। এদিন ২০০ জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর।

কলকাতার বিভিন্ন প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য ২০০ জন প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীকে এদিন ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য। মূলত ২০১২, ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণরা এই নিয়োগের জন্য আবেদন করতে পেরেছেন। তাঁদের প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হল এদিন। কড়া নিয়মের মধ্যে এদিন ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য গোটা ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং করা হবে বলে আগেই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই সিদ্ধান্ত মতো এদিন ইন্টারভিউ পর্বের ভিডিও রেকর্ডিং করা হচ্ছে।

ইন্টারভিউ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল, প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য জারি করা বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। ২০১২, ২০১৪ এবং ২০১৭ সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করেছেন। অবশেষে তাঁদেরকে নিয়ে প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হল। কলকাতাতে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিভিন্ন জেলার ডিপিএসসি অফিস গুলিতে আর ইন্টারভিউ নেওয়া হবে না। চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার জন্য একাধিক টেবিল করা হবে বলে পর্ষদ আগে জানিয়েছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের দাবি, এক মাসের মধ্যেই আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। যদিও ২৭ ডিসেম্বরের পর আবার কবে ইন্টারভিউ নেওয়া হবে তা এখনও পর্ষদের তরফে জানানো হয়নি। পরবর্তী ইন্টারভিউয়ের তারিখ পর্ষদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। পর্ষদ সূত্রে খবর, পরবর্তী ইন্টারভিউয়ের জন্য জানুয়ারি মাসের কোনও দিন ধার্য করা হতে পারে।

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগি আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

শ্লীলতাহানি ও বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস